• Home
  • ক্রাইম
  • বাংলাদেশের কেরানীগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Image

বাংলাদেশের কেরানীগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজাসহ মো. সোহান হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ কাভার ভ্যান জব্দ করা হয়েছে।

আজ শনিবার (১৬ মে) দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ থেকে একটি বড় গাঁজার চালান ঢাকার কেরানীগঞ্জের গোলামবাজার এলাকায় আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। একটি পিকআপ কাভার ভ্যান তল্লাশি করে ১০০ কেজি গাঁজাসহ সোহান হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ১২ হাজার ৯৫০ টাকা এবং ৪১টি প্লাস্টিকের বস্তাভর্তি রাবার জব্দ করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত কাভার ভ্যানটিও জব্দ করে র‌্যাব।

র‌্যাব আরো জানায়, সোহান হোসেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

Releated Posts

বাবার আঘাতেই বাংলাদেশে স্কুলছাত্রী নির্জনার মৃত্যু, আদালতে মায়ের জবানবন্দি।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (বয়স ১৬ বছর) হত্যাকাণ্ডে নতুন তথ্য উঠে…

ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ গঙ্গার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের…

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে ভারতের দিল্লিতে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ…

বাংলাদেশে গলায় বাদাম আটকে কণ্যা শিশুর মৃত্যু।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের শেরপুরের নালিতাবাড়ীতে অসাবধানতাবশত গলায় বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে মানহা মনী নামে সাড়ে…

বাংলাদেশে মসজিদের ভেতর শিশু ধর্ষণের অভিযোগ, ইমামকে পিটিয়ে পুলিশে সোপর্দ

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাড়ে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শাহিনুর…

পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জয়।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ জয় পেল বাংলাদেশ। শনিবার (২০ জুন) সাউদাম্পটনের…

বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি নেতার অ্যাম্বুলেন্সে মিলল ১১৭ বোতল ভারতীয় মদ

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ফেনীর পরশুরামে ১১৭ বোতল ভারতীয় মদসহ একটি অ্যাম্বুলেন্স ও ক্ষমতাসীন দল বিএনপি…

বাংলাদেশের টাঙ্গাইলে ছাগল উদ্ধার করতে গিয়ে সেফটি ট্যাংকের মধ্যে প্রাণ গেল চার জনের।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে…

দিল্লির বিমানবন্দর থেকে ফেরতবাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের দিল্লি বিমানবন্দরে অবতরণের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান’কে…

Scroll to Top