• Home
  • দেশ-বিদেশ
  • মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের
Image

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।
গতকাল পাঠানো শুভেচ্ছা বার্তায় জিএম কাদের উল্লেখ করেন, শুভেন্দু অধিকারীর ঐতিহাসিক নির্বাচনি বিজয় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অধ্যবসায়ে ও দৃঢ়তার মাধ্যমে শুভেন্দু অধিকারী জনগণের আস্থা অর্জন করেছেন।
বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক সম্পর্কের বিষয়টি তুলে ধরে বলেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দুই বাংলার মধ্যে বাণিজ্য, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।
তিনি আরো বলেন, শুভেন্দু অধিকারীর পারিবার রাজনৈতিক ঐতিহ্য। সেখানে তার পিতা শিশির কুমার অধিকারী দীর্ঘদিন সংসদ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে জনসেবায় যুক্ত ছিলেন। তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে তাদের গভীর সম্পর্ক রয়েছে।
শুভেন্দু অধিকারীর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং দুই বাংলার জনগণের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Releated Posts

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর…

বাবার আঘাতেই বাংলাদেশে স্কুলছাত্রী নির্জনার মৃত্যু, আদালতে মায়ের জবানবন্দি।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (বয়স ১৬ বছর) হত্যাকাণ্ডে নতুন তথ্য উঠে…

ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ গঙ্গার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের…

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে ভারতের দিল্লিতে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ…

Scroll to Top