• Home
  • দেশ-বিদেশ
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি তামিম ইকবাল।
Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি তামিম ইকবাল।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

আজ রোববার (৭ জুন) রাতে বাংলাদেশের মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন বিসিবি কার্যালয়ে ভোট গ্রহণ শেষে নির্বাচিত ২৫ পরিচালকের নাম চূড়ান্ত হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ গঠিত হয় তিনটি ক্যাটাগরি ও জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন মিলিয়ে। এর মধ্যে ক্যাটাগরি-১ থেকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ১০ জন। ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন একজন। বাকি দুই পরিচালক মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

ক্লাব ক্যাটাগরিতে ভোটের হিসাবে সবচেয়ে এগিয়ে ছিলেন তামিম। তিনি পেয়েছেন ৭৩ ভোট। এই ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন, ভোট পড়েছে ৭৪টি।

ক্যাটাগরি (১) জেলা ও বিভাগ থেকে ১০ পরিচালকের মধ্যে সাতজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। ঢাকা বিভাগ থেকে পরিচালক হয়েছেন সাঈদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সল আমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন।

ক্যাটাগরি (২) ঢাকার ক্লাব ক্যাটাগরিতে ১২ পরিচালক পদের জন্য লড়েছিলেন ১৬ জন প্রার্থী। এখান থেকে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ফয়সাল ইয়াসির, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম।

ক্যাটাগরি (৩) বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

এই ক্যাটাগরিতে ভোট হয়েছে বরিশাল ও খুলনা বিভাগে। বরিশাল বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। খুলনা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২৫ সদস্যের পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুজন পরিচালকও আছেন। এবার এনএসসি থেকে মনোনীত হয়েছেন শেখ মো. রুহুল আমিন ও মো. সরফরাজ আহমেদ।

Releated Posts

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর…

বাবার আঘাতেই বাংলাদেশে স্কুলছাত্রী নির্জনার মৃত্যু, আদালতে মায়ের জবানবন্দি।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (বয়স ১৬ বছর) হত্যাকাণ্ডে নতুন তথ্য উঠে…

ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ গঙ্গার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের…

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে ভারতের দিল্লিতে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top