• Home
  • দেশ-বিদেশ
  • পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জয়।
Image

পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জয়।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ

পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ জয় পেল বাংলাদেশ।

শনিবার (২০ জুন) সাউদাম্পটনের রোজ বোলে আগে ব্যাট করে ৬ উইকেটে ১২৩ রান তোলে বাংলাদেশ দল। জবাবে পাকিস্তান থামে ২০ ওভারে ৮ উইকেটে ১০০ রানে। বাংলাদেশ জয় পায় ২৩ রানে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ১.৫ ওভারে ৫ রানেই ফিরে যান দিলারা আক্তার ও শারমিন আক্তার। দিলারা করেন ৫, শারমিন ফেরেন শূন্য রানে। ৪.৩ ওভারে জুয়াইরিয়া ফেরদৌসও ৭ রানে আউট হলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৩ রান।

বাংলাদেশের জয়ের বড় নায়ক স্বর্ণা আক্তার। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে শেষ দিকে তার ২২ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংসই বাংলাদেশকে লড়াই করার মতো পুঁজি এনে দেয়।

অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারি দলকে এগিয়ে নেয়। সোবহানা ১৯ বলে ২২ রান করেন ৩টি চারে। নিগার খেলেন ৩৮ বলে ৩৬ রানের দায়িত্বশীল ইনিংস, তার ব্যাটে ছিল ৫টি চার। এই জুটিই বাংলাদেশকে বড় বিপর্যয় থেকে ফেরায়।

স্বর্ণা আক্তার দ্রুত রান তুলে বাংলাদেশকে ১২৩/৬ পর্যন্ত নিয়ে যান। রাবেয়া খান ৪ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত এই অতিরিক্ত ২৫-৩০ রানই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

পাকিস্তান ম্যাচে ফেরার মতো রানও তুলতে পারেননি। নাশরা ১০ বলে ৯ রানে অপরাজিত থাকেন, তাসমিয়া ৯ বলে ৭ রানে। পাকিস্তানের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ১০০ রানে।

Releated Posts

বাংলাদেশে মসজিদের ভেতর শিশু ধর্ষণের অভিযোগ, ইমামকে পিটিয়ে পুলিশে সোপর্দ

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাড়ে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শাহিনুর…

বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি নেতার অ্যাম্বুলেন্সে মিলল ১১৭ বোতল ভারতীয় মদ

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ফেনীর পরশুরামে ১১৭ বোতল ভারতীয় মদসহ একটি অ্যাম্বুলেন্স ও ক্ষমতাসীন দল বিএনপি…

বাংলাদেশের টাঙ্গাইলে ছাগল উদ্ধার করতে গিয়ে সেফটি ট্যাংকের মধ্যে প্রাণ গেল চার জনের।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে…

দিল্লির বিমানবন্দর থেকে ফেরতবাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের দিল্লি বিমানবন্দরে অবতরণের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান’কে…

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ক্রিকেটের আরেকটি স্মরণীয় অধ্যায়। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল…

ভারতে ‎দীর্ঘ কারাভোগ শেষে বাংলাদেশে ফিরলেন ৯১ জেলে।‎

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের দায়ে আটক ৯১ জন বাংলাদেশি জেলেকে দীর্ঘ আইনি প্রক্রিয়া ও…

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত সম্মেলন আজ।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশ ও ভারত সীমান্তে পুশ-ইন ইস্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।…

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি তামিম ইকবাল।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ…

বাংলাদেশের অনিবন্ধিত সাংবাদিকরাই মিসইনফরমেশন উপস্থাপন করেনঃ তথ্য প্রতিমন্ত্রী

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সংসদে বলেছেন, যারা সাংবাদিক হিসেবে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top