• Home
  • দেশ-বিদেশ
  • গুজরাটে নামহীন ১০ দলের কাছে ৪৩০০ কোটি অনুদান, খরচ হয়েছে সামান্য, রাহুলের অভিযোগে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন
Image

গুজরাটে নামহীন ১০ দলের কাছে ৪৩০০ কোটি অনুদান, খরচ হয়েছে সামান্য, রাহুলের অভিযোগে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

গুজরাটে রাজনৈতিক দুর্নীতি নিয়ে ফের তোলপাড়। নির্বাচন কমিশনে নথিভুক্ত ১০টি নামহীন রাজনৈতিক দল গত পাঁচ বছরে পেয়েছে প্রায় ৪৩০০ কোটি টাকার অনুদান। অথচ এই দলগুলোর রাজনৈতিক অস্তিত্ব কার্যত নেই বললেই চলে। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে এই দলগুলো মিলিয়ে ২০১৯ লোকসভা, ২০২৪ লোকসভা এবং ২০২২ গুজরাট বিধানসভায় মোট ৪৩ জন প্রার্থী দিয়েছে।

কিন্তু সব মিলিয়ে তারা পেয়েছে মাত্র ৫৪ হাজার ভোট। অবাক করার বিষয়, বিপুল অঙ্কের চাঁদা প্রাপ্ত হলেও এই দলগুলির মোট খরচ মাত্র ৪০ লক্ষ টাকা। দৈনিক ভাস্করের প্রতিবেদন সামনে এনে রাহুল গান্ধী সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছেন। তাঁর প্রশ্ন, এই টাকা কোথা থেকে এল, কারা চালাচ্ছে এই অচেনা রাজনৈতিক দলগুলোকে? এর নেপথ্যে ভোটচুরি এবং দুর্নীতির চক্র কাজ করছে কি না, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বিরোধীদের অভিযোগ, কমিশনের নীরব ভূমিকা গণতন্ত্রের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলছে।

Releated Posts

বাংলাদেশে মসজিদের ভেতর শিশু ধর্ষণের অভিযোগ, ইমামকে পিটিয়ে পুলিশে সোপর্দ

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাড়ে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শাহিনুর…

পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জয়।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ জয় পেল বাংলাদেশ। শনিবার (২০ জুন) সাউদাম্পটনের…

বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি নেতার অ্যাম্বুলেন্সে মিলল ১১৭ বোতল ভারতীয় মদ

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ফেনীর পরশুরামে ১১৭ বোতল ভারতীয় মদসহ একটি অ্যাম্বুলেন্স ও ক্ষমতাসীন দল বিএনপি…

বাংলাদেশের টাঙ্গাইলে ছাগল উদ্ধার করতে গিয়ে সেফটি ট্যাংকের মধ্যে প্রাণ গেল চার জনের।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top