• Home
  • দেশ-বিদেশ
  • ট্রেনে বাথরুমে ধূমপান করলেই পড়বেন ধরা, স্মোক ডিটেক্টরে ধরা পড়লেই ট্রেন থেমে গ্রেফতার হবেন যাত্রী
Image

ট্রেনে বাথরুমে ধূমপান করলেই পড়বেন ধরা, স্মোক ডিটেক্টরে ধরা পড়লেই ট্রেন থেমে গ্রেফতার হবেন যাত্রী

ট্রেনে চড়ে অনেকেই মনে করেন বাথরুমে গিয়ে সিগারেট খেলে কোনও সমস্যা নেই। কিন্তু এবার সেই অভ্যাসে আসতে চলেছে কঠিন শাস্তি। রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই বেশ কিছু ট্রেনের টয়লেটে স্মোক ডিটেক্টর বসিয়েছে। ফলে কেউ ধূমপান করলেই সঙ্গে সঙ্গে সেটি শনাক্ত করবে। শুধু তাই নয়, জরুরি অবস্থার মতো ট্রেন থামিয়ে দেওয়া হতে পারে এবং যাত্রীকে গ্রেফতার করা হতে পারে।

এতে শুধু ধূমপানের অভিযোগ নয়, অযথা ট্রেন থামানোর দায়েও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে রেল পুলিশের পোশাকে এক অফিসারকে এই বিষয়ে সতর্ক করতে দেখা গিয়েছে। ভিডিওতে স্পষ্ট বলা হয়েছে, ধূমপানকারীদের জন্য এবার থেকে আর কোনও ছাড় দেওয়া হবে না।

ধূমপানের কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে যায়, তাই যাত্রী নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই ট্রেনে চড়ে কেউ ধূমপান করলে তিনি নিজেই বিপদের মুখে পড়বেন। সাবধান হওয়া ছাড়া আর কোনও পথ খোলা নেই।

Releated Posts

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর…

বাবার আঘাতেই বাংলাদেশে স্কুলছাত্রী নির্জনার মৃত্যু, আদালতে মায়ের জবানবন্দি।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (বয়স ১৬ বছর) হত্যাকাণ্ডে নতুন তথ্য উঠে…

ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ গঙ্গার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের…

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে ভারতের দিল্লিতে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top