• Home
  • দেশ-বিদেশ
  • ২০২৫ সালের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে রক্তিম চাঁদের মহাজাগতিক দৃশ্য
Image

২০২৫ সালের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে রক্তিম চাঁদের মহাজাগতিক দৃশ্য

আজ, রবিবার ৭ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১টা ১ মিনিটে শুরু হয়েছে এক বিরল মহাজাগতিক ঘটনা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত। পৃথিবীর ছায়া ধীরে ধীরে চাঁদের উপর পড়তে শুরু করে, এবং রাতের আকাশে চাঁদ রক্ত-লাল রঙে রূপ নেয়।

এই চন্দ্রগ্রহণ ভারতের প্রায় সব শহর—কলকাতা, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই সহ—খালি চোখেই দেখা যাবে, কোনও বিশেষ চশমার প্রয়োজন নেই।

গ্রহণের সময়সূচি (ভারতীয় সময় অনুযায়ী):

• পেনাম্ব্রাল গ্রহণ শুরু: রাত ৮:৫৮

• আংশিক গ্রহণ শুরু: রাত ৯:৫৭

• পূর্ণগ্রাস শুরু: রাত ১১:০০

• সর্বোচ্চ গ্রহণ: রাত ১১:৪২

• পূর্ণগ্রাস শেষ: রাত ১২:২২

• আংশিক গ্রহণ শেষ: রাত ১:২৬

এই ১ ঘণ্টা ২২ মিনিট দীর্ঘ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যা ২০২৮ সালের আগে আর দেখা যাবে না ।

আবহাওয়া অনুকূল থাকলে, এটি হবে আকাশপ্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা, যা খালি চোখে দেখা যাবে এবং ফটোগ্রাফারদের জন্যও দারুণ সুযোগ এনে দেবে।

Releated Posts

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর…

বাবার আঘাতেই বাংলাদেশে স্কুলছাত্রী নির্জনার মৃত্যু, আদালতে মায়ের জবানবন্দি।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (বয়স ১৬ বছর) হত্যাকাণ্ডে নতুন তথ্য উঠে…

ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ গঙ্গার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের…

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে ভারতের দিল্লিতে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ…

Scroll to Top