• Home
  • ভারত
  • বীরভূমের সেনা জওয়ান সুজয় ঘোষ শহীদ, গ্রামে নেমে এসেছে শোকের ছায়া ।
Image

বীরভূমের সেনা জওয়ান সুজয় ঘোষ শহীদ, গ্রামে নেমে এসেছে শোকের ছায়া ।

মহঃ সফিউল আলম, রাজনগর, বীরভূম: বীরভূম আবার হারাল এক সাহসী সন্তান। জেলার সিউড়ি মহকুমার অন্তর্গত রাজনগর ব্লকের ভবানীপুর অঞ্চলের কুন্ডিরা গ্রামের বাসিন্দা সেনা জওয়ান সুজয় ঘোষ সম্প্রতি কাশ্মীরে শহীদ হয়েছেন। সেনা সূত্রে জানা গিয়েছে, দায়িত্ব পালনকালে এক সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে তিনি প্রাণ হারান। এই দুঃসংবাদ পৌঁছতেই গ্রামের বাড়ি ও আশপাশের এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

শহীদের বাবা-মা ও পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। প্রতিবেশীরা জানান, ছোটবেলা থেকেই সুজয় অত্যন্ত সাহসী ও কর্তব্যপরায়ণ ছিলেন। দেশসেবার স্বপ্ন নিয়েই সেনাবাহিনীতে যোগ দেন তিনি। গ্রামের মানুষ বলছেন, সুজয়ের মতো সন্তানের আত্মত্যাগ গোটা গ্রামের গর্ব, তবে তাঁর মৃত্যু অপুরণীয় ক্ষতি।

শনিবার সেনার কনভয়ের মাধ্যমে শহীদ সুজয় ঘোষের মরদেহ রাজনগরের কুন্ডিরা গ্রামে আনা হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। শেষ যাত্রায় যোগ দিতে গ্রামে ভিড় জমাবে অসংখ্য মানুষ। জেলা প্রশাসন, পুলিশ ও সেনা কর্তৃপক্ষও উপস্থিত থাকবেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, সুজয়ের এই আত্মোৎসর্গ কেবল পরিবারের নয়, গোটা জেলার গর্ব হয়ে থাকবে। একই সঙ্গে তাঁরা সরকারের কাছে শহীদ পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার আবেদন জানিয়েছেন।

বীরভূমের কুন্ডিরা গ্রামে এখন একদিকে শোকের আবহ, অন্যদিকে গর্বের উজ্জ্বল স্মৃতি। দেশের জন্য প্রাণ দেওয়া এই সেনা জওয়ানের আত্মত্যাগ ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

Releated Posts

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

জুবিন গর্গের শিল্পীসত্তা সংরক্ষণে বড় পদক্ষেপ, তাঁর নামে ট্রাস্ট গড়ছেন স্ত্রী গরিমা শইকীয়া গর্গ ।

গুয়াহাটি: অসমের সঙ্গীত ও সংস্কৃতি জগতের অন্যতম উজ্জ্বল নাম, প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের সৃজনশীল উত্তরাধিকার…

ByByKolkata News Jan 4, 2026

ইন্ডিগোর ফ্লাইট বাতিলে বাগডোগরা এয়ারপোর্ট এ যাত্রীদের ভীড়

নতুন শুল্ক নিয়ম থেকে সাময়িক অব্যাহতি মিললেও, পাইলট তালিকা সংক্রান্ত অভ্যন্তরীণ সমস্যার জেরে শনিবার ইন্ডিগো চারটি প্রধান বিমানবন্দরে…

ByByKolkata News Dec 8, 2025

“গোরখার কন্যা উমা চেত্রি, আসামের গর্ব, বিশ্বকাপে ইতিহাস গড়লেন”

বোকাখাটের ছোট্ট শহর থেকে বিশ্ব ক্রিকেটের মহামঞ্চে, উমা চেত্রির যাত্রা এখন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। ভারতের জার্সিতে প্রথমবার আইসিসি…

Scroll to Top