Image

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যকে নিশানা, ‘আচার্যের দাঁড়ে বাঁধা ময়না বা টুনটুনি স্বশাসন নয়’ কটাক্ষ ব্রাত্য বসুর।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ফের শিক্ষাক্ষেত্রে তোলপাড় করা বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে-কে সরাসরি নিশানা করে তিনি বলেন, “উচ্চশিক্ষা দফতরের দিকে তাকিয়ে কর্তাভজা হওয়া যেমন ক্ষতিকর, তেমনি আচার্যের দাঁড়ে বাঁধা ময়না বা টুনটুনি হওয়াও কোনও স্বশাসন নয়।” শিক্ষামন্ত্রীর অভিযোগ, আচার্যের তরফে যাঁরা উপাচার্য নিযুক্ত হয়েছেন তাঁদের অনেককেই সুপ্রিম কোর্ট যোগ্য বলে মনে করেনি।

তিনি আরও কটাক্ষ করেন, “যাওয়ার আগে কিছু ঘোটালা করে বা পাবলিসিটি নেওয়ার চেষ্টা করাও শিক্ষার পক্ষে ক্ষতিকর।” মন্ত্রীর এই মন্তব্যে রাজনৈতিক মহল থেকে শিক্ষা অঙ্গন, সব জায়গায় তীব্র চর্চা শুরু হয়েছে। একদিকে উপাচার্যের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ব্রাত্য, অন্যদিকে আচার্যের ভূমিকার প্রতিও ক্ষোভ উগরে দিলেন। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্বশাসন বনাম নিয়ন্ত্রণের টানাপোড়েনের প্রেক্ষাপটে তাঁর এই বক্তব্য নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top