• Home
  • রাজনীতি
  • সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি ফেরত, শিক্ষা দফতরের ছাড়পত্রে প্রায় ৪২০০ শিক্ষক-শিক্ষিকা পুরনো পদে পুনর্বহাল
Image

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি ফেরত, শিক্ষা দফতরের ছাড়পত্রে প্রায় ৪২০০ শিক্ষক-শিক্ষিকা পুরনো পদে পুনর্বহাল

রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড় স্বস্তি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য স্কুল শিক্ষা দফতর প্রায় ৪২০০ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাকে তাঁদের পুরনো পদে ফেরার ছাড়পত্র দিল। শুক্রবার থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। গত কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগে দুর্নীতি অভিযোগে বহু শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর সর্বোচ্চ আদালতের রায়ে ফের তাঁদের চাকরি ফিরে পাওয়ার রাস্তা খুলল। শিক্ষা দফতর জানিয়েছে, একইসঙ্গে প্রায় ৪২০০ শিক্ষক-শিক্ষিকাকে তাঁদের পুরনো স্কুলে পুনর্বহাল করা হচ্ছে। এদিনই প্রত্যেককে চিঠি দিয়ে পুরনো চাকরিতে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা মহলে মনে করা হচ্ছে, এই সিদ্ধান্তে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার পরিবেশে নতুন করে স্থিতিশীলতা আসবে। একইসঙ্গে ৭ ও ১৪ সেপ্টেম্বর নির্ধারিত লিখিত পরীক্ষার আগেই এই পুনর্বহাল প্রক্রিয়া শেষ হওয়ায় চাকরি প্রার্থীদেরও স্পষ্ট বার্তা দিল কমিশন। শিক্ষাক্ষেত্রে দীর্ঘ টালবাহানার পর এই নির্দেশ কার্যকর হওয়ায় অনেকের মতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো।

Releated Posts

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026

শিলিগুড়ি হাকিমপাড়া সরকারি বিদ্যালয়ে স্কুল ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি

দক্ষিণবঙ্গ : স্সরকারি স্কুলে ফি হঠাৎ বাড়ানোর অভিযোগে শিলিগুড়ির হাকিমপাড়া বিদ্যালয়ের সামনে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন অভিভাবকেরা। সকাল…

ByByKolkata News Jan 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top