• Home
  • রাজনীতি
  • শনিবারেই প্রকাশ পাবে দাগি অযোগ্যদের তালিকা, সুপ্রিম কোর্টে কল্যাণের আশ্বাস, দুর্নীতিগ্রস্তদের পরীক্ষা বাতিল হবে নিশ্চিত
Image

শনিবারেই প্রকাশ পাবে দাগি অযোগ্যদের তালিকা, সুপ্রিম কোর্টে কল্যাণের আশ্বাস, দুর্নীতিগ্রস্তদের পরীক্ষা বাতিল হবে নিশ্চিত

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপের ইঙ্গিত। সুপ্রিম কোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানালেন, শনিবারের মধ্যেই দাগি অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হতে পারে। বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে তিনি রেকর্ড করিয়ে বলেন, কোনও দুর্নীতিগ্রস্ত বা চিহ্নিত অযোগ্য ব্যক্তি যদি ঘটনাচক্রে অ্যাডমিট কার্ড পেয়েও যান, তাঁর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। এমনকি পরীক্ষা শেষে প্রমাণ মিললেও খারিজ করা হবে তাঁকে।

কল্যাণের দাবি, ‘‘আমাদের উপর ভরসা রাখুন, আমরা ন্যায়সঙ্গত প্রক্রিয়ায় এগোচ্ছি।’’ এই পদক্ষেপে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন আশা দেখা দিয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। বহুদিন ধরে আদালতের নির্দেশে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়ায় এবার ন্যায়বিচারের রূপ দেখার প্রত্যাশা বাড়ছে। কড়া নজরদারির মধ্যে ৭ ও ১৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা হওয়ার কথা। শিক্ষা দফতর সূত্রে খবর, যে কোনও দুর্নীতিগ্রস্ত উপাদানকে এবার আইনের মাধ্যমে ছেঁটে ফেলা হবে। ফলে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া চলবে বলে আশ্বাস।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top