• Home
  • রাজনীতি
  • ‘মোবাইল ছুড়িনি, পড়ে গিয়েছিল’, ব্যাঙ্কশাল কোর্টে হাজিরার আগে নিয়োগ দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বিস্ফোরক মন্তব্য জীবনকৃষ্ণ সাহার
Image

‘মোবাইল ছুড়িনি, পড়ে গিয়েছিল’, ব্যাঙ্কশাল কোর্টে হাজিরার আগে নিয়োগ দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বিস্ফোরক মন্তব্য জীবনকৃষ্ণ সাহার

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আজ ফের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হচ্ছে। ইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায়, তদন্তকারী সংস্থা ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করতে পারে বলে জানা গিয়েছে। আদালতে হাজিরার আগে সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জীবনকৃষ্ণ সাহা দাবি করেন, তিনি ইচ্ছাকৃতভাবে মোবাইল ফোন ছুড়ে ফেলেননি, বরং পড়ে গিয়েছিলেন বলে সেই বিতর্ক তৈরি হয়েছে। পাশাপাশি, তাঁর সম্পত্তি নিয়ে যে অভিযোগ উঠেছে, তা নিয়েও ব্যাখ্যা দেন তিনি। বিধায়কের কথায়, তিনি দীর্ঘ দশ বছরের ব্যবসা থেকে তিলে তিলে ওই সম্পত্তি গড়ে তুলেছেন।

ইডির দাবি, জীবনকৃষ্ণ সাহার বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে, যা নিয়োগ দুর্নীতির অর্থে গড়ে উঠেছে। তবে বিধায়কের বক্তব্য, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আদালতের নির্দেশ অনুযায়ী আজকের শুনানিতে ইডি হেফাজতের মেয়াদ বাড়ানো হবে কি না, তার দিকেই নজর সকলের। মামলাকে ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।


Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top