• Home
  • রাজনীতি
  • এসএসসি দাগিদের তালিকায় নাম উঠল পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বউমার, প্রতিক্রিয়ায় বললেন আইন চলবে নিজের পথে
Image

এসএসসি দাগিদের তালিকায় নাম উঠল পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বউমার, প্রতিক্রিয়ায় বললেন আইন চলবে নিজের পথে

এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে প্রকাশিত দাগিদের তালিকায় এ বার উঠে এল পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বউমার নাম। তালিকার ৯৪৮ নম্বরে রয়েছে নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্মল ঘোষ বলেন, “আইন নিজের পথে চলবে। কে হতে পারে, কে হতে পারে না, বিচারে সত্যিটা বেরিয়ে আসবেই।” তিনি আরও জানান, তাঁর কাছে কোনও সরকারি কাগজপত্র আসেনি, তাই বিষয়টি তিনি বিস্তারিত জানেন না।

আদালতে মামলা বিচারাধীন এবং হাইকোর্ট-সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমেই সব পরিষ্কার হবে বলে মত প্রকাশ করেন তিনি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক নেতার নাম সামনে এসেছে। এ বার বিধায়কের পরিবারের নাম তালিকায় যুক্ত হওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীরা তৃণমূলকে নতুন করে আক্রমণ শানিয়েছে। অন্যদিকে, তৃণমূল শিবির জানিয়েছে আদালতের নির্দেশই শেষ কথা। এখন সবার নজর আদালতের রায়ের দিকে।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top