• Home
  • রাজ্য
  • রাজনগর বিডিও অফিসে রক্তদান শিবির, রক্তদান করেন বিডিও শুভাশীষ চক্রবর্তী ।
Image

রাজনগর বিডিও অফিসে রক্তদান শিবির, রক্তদান করেন বিডিও শুভাশীষ চক্রবর্তী ।

মহঃ সফিউল আলম, রাজনগর (বীরভূম):

উৎসবের মরশুমে রক্তের যোগান স্বাভাবিক রাখতে প্রতিবছরের মতো এবছরও দুর্গাপুজোর প্রাক্কালে রাজনগর বিডিও অফিসের রাজীব গান্ধী ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজনগর ব্লক প্রশাসন ও রাজনগর পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে সহযোগিতা করে এলাকার বিভিন্ন দুর্গাপুজো কমিটি।

এদিনের শিবিরে রাজনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) শুভাশীষ চক্রবর্তী নিজে রক্তদান করেন। তিনি আগের বছরও একইভাবে রক্তদান করেছিলেন। এছাড়া জয়েন্ট বিডিও মহম্মদ কাসিদ হুসেইন, রাজনগর থানার ওসি ইন্সপেক্টর তাপস দত্ত, রাজনগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি পরিমল সাহা, পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি তন্ময় মুখার্জীসহ অন্যান্য বিশিষ্টজন উপস্থিত ছিলেন। শিবিরে রাজনগর থানার ওসির কন্যাও রক্তদানে অংশ নেন।

দুর্গাপুজো কমিটিগুলির তরফে বহু রক্তদাতা শিবিরে অংশ নেন। আয়োজকরা আশা করছেন, এবারও শতাধিক রক্তদাতা এই শিবিরে রক্তদান করবেন। রক্তদাতাদের হাতে টিফিন প্যাকেট, হরলিক্স, পরিশ্রুত পানীয় জল, সার্টিফিকেট এবং চারাগাছ তুলে দেওয়া হয়।

মেডিকেল টিম উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

Releated Posts

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

এম.এড. ও বি.এড. এ স্বর্ণপদক, শিক্ষাজগতে অনন্য কৃতিত্ব সুচনা নাথের

ত্রিপুরা রাজ্যের শিক্ষা জগতে এক অনন্য ও গৌরবময় ইতিহাস রচনা করলেন সুচনা নাথ। পরপর দুইটি পেশাগত ডিগ্রিতে স্বর্ণপদক…

ByByKolkata News Jan 20, 2026
Scroll to Top