• Home
  • রাজ্য
  • রাজনগরে কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ পরীক্ষা : পরীক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহ
Image

রাজনগরে কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ পরীক্ষা : পরীক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহ

বীরভূমের রাজনগরে এ বছরও সফলভাবে সম্পন্ন হলো কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ পরীক্ষা ২০২৫। জেলার অন্যান্য এলাকার পাশাপাশি শনিবার রাজনগর শম্ভু বংশী নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও রাজনগর ব্লকের লাউজোড় হাইস্কুলে এই স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, শম্ভু বংশী স্কুলে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত এবং লাউজোড় হাইস্কুলে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা সফলভাবে আয়োজনের জন্য জেলা ইনচার্জ সমীরণ দে ও ব্লক কনভেনার অজয় মালী উভয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম মণ্ডল ও দিলীপ ডোমকে বিশেষভাবে ধন্যবাদ জানান। পাশাপাশি পরীক্ষার কাজে সহযোগিতা করা দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মী এবং অন্যান্য স্কুলের শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

আয়োজকদের মতে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক সমীরণ দে ও অজয় মালীর বিশেষ ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

(রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)

Releated Posts

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

এম.এড. ও বি.এড. এ স্বর্ণপদক, শিক্ষাজগতে অনন্য কৃতিত্ব সুচনা নাথের

ত্রিপুরা রাজ্যের শিক্ষা জগতে এক অনন্য ও গৌরবময় ইতিহাস রচনা করলেন সুচনা নাথ। পরপর দুইটি পেশাগত ডিগ্রিতে স্বর্ণপদক…

ByByKolkata News Jan 20, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026
Scroll to Top