• Home
  • আবহাওয়া
  • উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জের, ভাঙনের আশঙ্কা দেখা যাচ্ছে মালদহের ভূতনিতে
Image

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জের, ভাঙনের আশঙ্কা দেখা যাচ্ছে মালদহের ভূতনিতে

পুজোর রেশ কাটতে না কাটতেই ফের উওরবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। আগে থেকেই উওরবঙ্গের বেশ কিছু জেলায় সতর্কতা জারি করেছিল  আলিপুর আবহাওয়া অফিস। এর সঙ্গে সঙ্গেই প্রবল বৃষ্টির জেরে মালদহের ভূতনিতে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে, গ্ৰামের মানুষ সর্বহারা হয়ে পড়েছে ভাঙনের ফলে। তাদের দুশ্চিন্তা এরপর প্রবল বৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ইতিমধ্যেই বৃষ্টির জেরে উওরবঙ্গের পুজো কার্নিভালের সময়সূচি বদলানো হয়েছিল বলে জানা যায়।

লাগাতার বৃষ্টির জেরে উওরের বেশিরভাগ নদীর জল বেড়েছে মহানন্দা, তিস্তা, তোর্সা, রায়ডাকের। আবহাওয়া অফিস জানিয়েছে কয়েকদিন অতিরিক্ত বৃষ্টিপাত হলেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। পুজোর ছুটিতে প্রচুর পর্যটক উওরবঙ্গে তারা প্রবল সমস্যার সম্মুখীন হয়েছে।

একই সঙ্গে পর্যটকদের উওরবঙ্গে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া অফিস। শুধু উওরবঙ্গই নয় উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় নিম্নচাপ দেখা যাচ্ছে।

বৃষ্টি মুখরিত উওরবঙ্গেরর পরিস্থিতি কবে  নিয়ন্ত্রণে আসবে তা এখনও জানাতে পারছে না আবহাওয়া অফিস। তবে আশা রাখা হয়েছে আগামী সোমবার, মঙ্গলবারেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে।

Releated Posts

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top