• Home
  • বিনোদন
  • ডেবোরা রায়ের ঝলমলে সাফল্য: মিস ওয়েস্ট বেঙ্গল ২০২৫ এবং মিস ইন্ডিয়া-র তৃতীয় রানার-আপ
Image

ডেবোরা রায়ের ঝলমলে সাফল্য: মিস ওয়েস্ট বেঙ্গল ২০২৫ এবং মিস ইন্ডিয়া-র তৃতীয় রানার-আপ

র‍্যাম্পে ঝড় তুলে দিলেন ডেবোরা রায়! দিল্লির দ্‌বারকা সেক্টর-১৩-এর র‍্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত চারদিনব্যাপী ‘ডি.কে. পেজেন্ট: প্রাইড অফ ইন্ডিয়া ২০২৫’-এ যেভাবে তিনি সকলের নজর কেড়েছেন, তাতে গোটা বাংলা গর্বিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীদের মধ্যে নিজের সৌন্দর্য, প্রতিভা এবং আত্মবিশ্বাসের জোরে ডেবোরা জিতে নিলেন “মিস ওয়েস্ট বেঙ্গল ২০২৫”-এর খেতাব। পাশাপাশি অর্জন করলেন “মিস ইন্ডিয়া তৃতীয় রানার-আপ” হওয়ার সম্মান। এখানেই শেষ নয় বিশেষ বিভাগে পেলেন “রেডিয়ান্ট স্কিন” পুরস্কারও।

ডেবোরার বাবা বাঙালি এবং মা দক্ষিণ কোরিয়ার অধিবাসী এই আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলবন্ধনের ফলেই যেন ডেবোরার ব্যক্তিত্বে এসেছে এক অনন্য আকর্ষণ। র‍্যাম্পে তার লাবণ্য ও আত্মবিশ্বাসে মুগ্ধ হয়েছেন বিচারক থেকে দর্শক সকলেই।

নিজের সাফল্য সম্পর্কে ডেবোরা জানিয়েছেন, “আমি চাই আমার যাত্রা শুধু গ্ল্যামারের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজে ইতিবাচক প্রভাব ফেলুক। ভবিষ্যতে মানসিক স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে চাই। আমার বিশ্বাস, সৌন্দর্য কেবল রূপে নয়, শক্তি, সহানুভূতি আর উদ্দেশ্যের মধ্যেই তার আসল প্রকাশ।”

‘ডি.কে. পেজেন্ট: প্রাইড অফ ইন্ডিয়া ২০২৫’ এবছর বৈচিত্র্য ও প্রতিভার এক চমকপ্রদ মঞ্চে পরিণত হয়েছে। আর সেই মঞ্চেই নিজের স্বতন্ত্র জায়গা করে নিয়ে ডেবোরা রায় প্রমাণ করলেন বাংলা যে কোনও মঞ্চেই নিজের পরিচয় উজ্জ্বল করতে জানে।

বাংলার তরুণ প্রজন্মের কাছে তিনি হয়ে উঠলেন নতুন অনুপ্রেরণা, আত্মবিশ্বাস আর লক্ষ্য থাকলে সাফল্য অবশ্যম্ভাবী!

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026
Scroll to Top