• Home
  • রাজ্য
  • শিলিগুড়িতে ৩০০ গ্রাম ব্রাউন সুগারসহ তিন কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার, চাঞ্চল্য ছড়াল এলাকায়
Image

শিলিগুড়িতে ৩০০ গ্রাম ব্রাউন সুগারসহ তিন কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার, চাঞ্চল্য ছড়াল এলাকায়

শিলিগুড়িতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। বুধবার রাতে প্রধাননগর এলাকা থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগারসহ তিনজন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বাড়ি শিলিগুড়ির ফাঁসিদেওয়া এলাকায়। দীর্ঘদিন ধরে তারা প্রধাননগর ও তিনবাতি এলাকায় ভাড়া বাড়ি নিয়ে ব্রাউন সুগারের ব্যবসা চালাচ্ছিল বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, বহুদিন ধরেই এই চক্রের উপর নজরদারি চলছিল। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকেই হাতেনাতে পাকড়াও করা হয়। ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে, যদিও প্রমাণের অভাবে তারা আগেও জামিনে মুক্তি পেয়েছিল।

তদন্তে জানা গেছে, এই চক্র এলাকার বেশ কিছু বেকার যুবককে টাকার প্রলোভন দেখিয়ে মাদক ব্যবসায় যুক্ত করেছিল। পুলিশ জানিয়েছে, অভিযানে আরও কয়েকজনের নাম উঠে এসেছে, যাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আগামীকাল ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে। সাম্প্রতিক সময়ে শিলিগুড়ি ও আশেপাশে পরপর মাদক উদ্ধার এবং গ্রেফতারিতে চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। পুলিশ গোটা মাদক চক্রটি ভাঙতে বিশেষ অভিযান শুরু করেছে।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top