• Home
  • রাজনীতি
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে বামনহাট হাসপাতালে তৃণমূল ছাত্র পরিষদের ফল বিতরণ
Image

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে বামনহাট হাসপাতালে তৃণমূল ছাত্র পরিষদের ফল বিতরণ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল বিতরণ করল তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার সকাল ১১টা নাগাদ এই সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রায় ১৫ থেকে ২০ জন রোগীর হাতে আপেল, কলা, কমলা সহ বিভিন্ন ফল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদের জেলা কমিটির সদস্য মিন্টু হক ওরফে মিজা প্রমুখ।

দীপকবাবু জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে গোটা ব্লজুড়ে নানা সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে সন্ধ্যেবেলা প্রতিটি কার্যালয়ে কেক কেটে নেতার সুস্থতা কামনা করা হবে। মিন্টু হক বলেন, ছাত্র পরিষদও প্রিয় নেতার দীর্ঘায়ু কামনায় নানা উদ্যোগ নিয়েছে। হাসপাতালে এক রোগী বলেন, “এই উদ্যোগ খুবই সুন্দর, নেতাদের স্নেহে মন ভালো হয়ে গেল।”

Releated Posts

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top