• Home
  • আবহাওয়া
  • নভেম্বরের শুরুতেই ঠান্ডার দাপট, আগেভাগেই বিক্রি বাড়ছে শীতবস্ত্র
Image

নভেম্বরের শুরুতেই ঠান্ডার দাপট, আগেভাগেই বিক্রি বাড়ছে শীতবস্ত্র

ভারত–বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুরে নভেম্বরের শুরু থেকেই শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। ভোরের কুয়াশা ও বিকেলের পর ঠান্ডা হাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় আগেভাগেই জমে উঠেছে শীতবস্ত্রের বাজার। ফলে ব্যবসায়ীদের মুখে ফুটেছে হাসি।

বিক্রেতাদের দাবি, সাধারণত নভেম্বরের শেষের দিক থেকে জেলায় শীতবস্ত্র কেনাবেচার চাহিদা বাড়ে। সেই অনুযায়ী প্রতি বছরই কলকাতা ও অন্যান্য পাইকারি বাজার থেকে শীতবস্ত্র কিনে এনে দোকান সাজাতে শুরু করেন তারা। কিন্তু এবছর অকাল শীতের দাপটে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাড়তে শুরু করেছে শীতবস্ত্রের চাহিদা।

বালুরঘাটের এক বস্ত্র ব্যবসায়ী জানান, “এবার শীত এত তাড়াতাড়ি পড়বে ভাবিনি। গত বছরের কিছু শীতবস্ত্র ছিল, সেগুলো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। কলকাতা থেকে নতুন মাল আনাচ্ছি। যদি শীত এভাবেই থাকে, ভালোই লাভ হবে।”

একইসঙ্গে পতিরামের এক ব্যবসায়ীও জানান, “এবার শীত আগেই পড়ায় বিক্রি খুব দ্রুত শুরু হয়েছে। পুরো শীত এখনো বাকি আশা করছি এবছর বিক্রি ভালোই হবে।”

গঙ্গারামপুরের এক ব্যবসায়ী বলেন, “গত কয়েক বছর ধরে শীতবস্ত্রের বাজার খুব একটা জমছিল না। কিন্তু এবছর এখন থেকেই ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। অন্তত ৪০-৫০ শতাংশ বিক্রি বাড়বে বলে আশা করছি।”

তিনি আরও জানান, জেলার বিভিন্ন মেলায় তুলনামূলক কম দামে শীতবস্ত্র কিনতে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের মধ্যে আগ্রহ সবসময়ই বেশি থাকে। তাই অনেকেই এখন শুধু প্রয়োজনীয় শীতবস্ত্র কেনাকাটা করছেন, আর বড় কেনাকাটার জন্য অপেক্ষা করছেন আসন্ন মেলাগুলোর।

সব মিলিয়ে, দক্ষিণ দিনাজপুরে অকাল শীতের আমেজে জমে উঠেছে শীতবস্ত্রের ব্যবসা। জেলার বিভিন্ন এলাকার দোকানদারদের আশা, যদি শীত এ বছর জাঁকিয়ে পড়ে, তাহলে বিক্রি ছাপিয়ে যাবে আগের সব রেকর্ড।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026
Scroll to Top