• Home
  • স্বাস্থ্য
  • সিউড়িতে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা শিবির, মানবিক উদ্যোগে এ কে আই ফাউন্ডেশন ।
Image

সিউড়িতে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা শিবির, মানবিক উদ্যোগে এ কে আই ফাউন্ডেশন ।

মহঃ সফিউল আলম, রাজনগর, বীরভূম: সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এক মানবিক পদক্ষেপ। সিউড়ির শালবুনিতে ছবির স্বপ্নপুরি বৃদ্ধাশ্রম প্রাঙ্গণে এ কে আই ফাউন্ডেশনের পরিচালনায় এবং বিশিষ্ট সমাজসেবী ছাবিলা খাতুনের উদ্যোগে আয়োজিত হল বিনা মূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির। আশ্রমের পক্ষ থেকেই ছিল শিবিরের সম্পূর্ণ ব্যবস্থাপনা।

এই শিবিরে আশ্রমে থাকা প্রবীণ মা-বাবাদের পাশাপাশি সন্নিকটবর্তী একাধিক গ্রাম থেকে আগত নিম্নবিত্ত ও দরিদ্র মানুষরা পরিষেবা গ্রহণ করেন। এমনকি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ এসে চোখের পরীক্ষা ও চিকিৎসা করিয়ে উপকৃত হয়েছেন।

শিবির শেষে ছবির স্বপ্নপুরি বৃদ্ধাশ্রমের কর্ণধার ও প্রতিষ্ঠাতা ছাবিলা খাতুন জানান,

“সমাজের প্রতিটি মানুষের মৌলিক স্বাস্থ্যসেবার অধিকার রয়েছে। ভবিষ্যতেও আমাদের আশ্রম থেকে এই ধরনের আরও পরিষেবা পৌঁছে দেওয়া হবে।”

এদিন এ কে আই ফাউন্ডেশনের পক্ষ থেকে সৈয়দ বেলাল হোসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সমাজসেবার ক্ষেত্র আরও বিস্তৃত করতে ফাউন্ডেশন সবসময় সক্রিয় থাকবে।

শিবিরে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অতিথি শিক্ষক সুব্রত সিনহা, খিলাফত খান, সন্দীপ মুখোপাধ্যায় সহ আরও অনেকে। এছাড়া ফাউন্ডেশনের একাধিক স্বাস্থ্যকর্মী ও প্রতিনিধিরাও এদিনের অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা পালন করেন।

এমন মহতী উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে অতিথিরা সকলেই। তাদের মতে

“চোখের চিকিৎসা সাধারণ মানুষের কাছে এখনওব্যয়বহুল। এই ধরনের শিবির সত্যিই আশীর্বাদস্বরূপ।”

সমাজের মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নিঃসন্দেহে এক প্রশংসনীয় এবং অনুপ্রেরণাদায়ী উদাহরণ হয়ে রইল।

Releated Posts

চোলাই বন্ধ হলেও আঠা, কাশির সিরাপ ও ব্রাউন সুগারে ডুবছে যুবসমাজ ।

দক্ষিণ দিনাজপুর: এক সময় চোলাই মদের দাপটে নাজেহাল ছিল দক্ষিণ দিনাজপুর জেলা। জেলা পুলিশের লাগাতার অভিযানে বর্তমানে বহু…

ByByKolkata News Dec 23, 2025

সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে সিউড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির ।

পতিত পাবন বৈরাগ্য ও সফিউল আলমের রিপোর্ট , সিউড়ী, বীরভূম: বীরভূম জেলার সদর শহর সিউড়ীতে মানবিকতার এক অনন্য…

ByByKolkata News Dec 14, 2025

গলসিতে সর্পদংশনে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামে ।

কোলকাতা নিউজ, পূর্ব বর্ধমান: সরলতা আর অসচেতনতার কারণে অকালে ঝরে গেল একটি ফুটফুটে প্রাণ। পূর্ব বর্ধমান জেলার গলসির…

ByByKolkata News Nov 22, 2025

রাজনগর বারুদখানায় মানবিক উদ্যোগ, বিহারের নিখোঁজ অসহায় ব্যক্তিকে আশ্রয় দিয়ে বাড়িতে ফেরানোর প্রয়াস

মহম্মদ সফিউল আলমের রিপোর্ট, রাজনগর: রাজনগর ব্লকের বারুদখানা গ্রামে উজ্জ্বল হলো মানবতার উদাহরণ। বিহারের পাটনা জেলার বাকতিয়ারপুর থানার…

Scroll to Top