• Home
  • রাজ্য
  • রাজনগর বারুদখানায় মানবিক উদ্যোগ, বিহারের নিখোঁজ অসহায় ব্যক্তিকে আশ্রয় দিয়ে বাড়িতে ফেরানোর প্রয়াস
Image

রাজনগর বারুদখানায় মানবিক উদ্যোগ, বিহারের নিখোঁজ অসহায় ব্যক্তিকে আশ্রয় দিয়ে বাড়িতে ফেরানোর প্রয়াস

মহম্মদ সফিউল আলমের রিপোর্ট, রাজনগর: রাজনগর ব্লকের বারুদখানা গ্রামে উজ্জ্বল হলো মানবতার উদাহরণ। বিহারের পাটনা জেলার বাকতিয়ারপুর থানার চম্পাপুর গ্রামের বাসিন্দা রবি কুমার বর্মা, যিনি ১৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন, হঠাৎ রাজনগরের বারুদখানা গ্রামের কাছে ঘুরে বেড়াতে দেখা যায়। স্থানীয়দের সন্দেহ হয় তাঁর মানসিক বিকৃতি রয়েছে, যদিও মাঝেমধ্যে তিনি স্বাভাবিকভাবেই কথাবার্তাও বলছিলেন।

গ্রামবাসীরা তাঁর কাছে পাওয়া একটি মোবাইল নম্বরের মাধ্যমে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের লোকেরা জানান, অতীতের এক দুর্ঘটনার পরে রবি কুমার মানসিক সমস্যায় ভুগছিলেন। বিষয়টি জানার পর গ্রামবাসীরা তাঁকে বাড়ি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। এরই মধ্যে তাঁকে আশ্রয় দিয়েছেন গ্রামের মানুষজন। রাতের ঠান্ডায় তাঁকে শীতবস্ত্র দেওয়া হয়েছে, সঙ্গে চলছে নিয়মিত খাবারের ব্যবস্থাও।

ঘটনার খবর রাজনগর থানায় জানানো হয়েছে। ভিলেজ পুলিশ ও স্থানীয় আধিকারিকদের সহযোগিতায় তাঁর অস্থায়ী থাকার ব্যবস্থাও করা হয়েছে। পরিবারের সদস্যরা বিহারের চম্পাপুর গ্রাম থেকে এসে তাঁকে নিয়ে যাবেন বলে জানা গেছে।

গ্রামের খাসবাজার–বারুদখানা ইস্তিয়াকুল মসজিদের পেশ ইমাম মৌলানা জাফর আলি ও সিভিক ভলান্টিয়ার সেখ পাপ্পু ঘটনাটিতে বিশেষ তৎপরতা দেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন। মানবিকতার এই উদ্যোগে এলাকার শুভবুদ্ধিসম্পন্ন মানুষরা গ্রামবাসীদের ভূয়সী প্রশংসা করেছেন।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top