• Home
  • ক্রাইম
  • বিজেপি কর্মী অভিজিৎ সরকার খু*নে জামিনে মুক্ত নারকেলডাঙা থানার ওসি,  ভোট পরবর্তী হিংসা মামলায় জামিন!
Image

বিজেপি কর্মী অভিজিৎ সরকার খু*নে জামিনে মুক্ত নারকেলডাঙা থানার ওসি,  ভোট পরবর্তী হিংসা মামলায় জামিন!

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক অশান্তি দেখা দেয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর আক্রমণের অভিযোগ ওঠে। সেই সময় কাঁকুড়গাছিতে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। ঘটনায় রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য ছড়ায়। নিহত অভিজিৎ সরকারের পরিবারের পক্ষ থেকে সরাসরি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়।

পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে। সিবিআই তদন্তে নাম জড়ায় তৃণমূল বিধায়ক পরেশ পাল-সহ আরও কয়েকজন নেতার।

মামলার তদন্ত চলাকালীন দীর্ঘদিন ধরে হেফাজতে থাকা নারকেলডাঙা থানার ওসি অবশেষে জামিনে মুক্ত হলেন। এই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

বাংলাদেশের কেরানীগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজাসহ মো. সোহান…

ByByKolkata News May 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top