• Home
  • ধর্ম
  • বিশ্ব হিন্দু পরিষদের দুর্গাপুর থানা ঘেরাওকে ঘিরে উত্তেজনা ।
Image

বিশ্ব হিন্দু পরিষদের দুর্গাপুর থানা ঘেরাওকে ঘিরে উত্তেজনা ।

দুর্গাপুর থানার সামনে বিশ্ব হিন্দু পরিষদের ঘেরাও কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের লোহার ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা থানার ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। দুর্গাপুরের বিজন রুটের একটি মিনিবাসে হিন্দি ভাষায় লেখা ‘জয় শ্রী রাম’ স্লোগান বেনাচিতি বাজারে দাঁড় করিয়ে বাংলা পক্ষের সদস্যরা ঢেকে দেয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিজেপি প্রতিবাদ জানিয়ে একের পর এক বাসে গেরুয়া পতাকা লাগায়। এরপরেই বৃহস্পতিবার বাংলা পক্ষের বিরুদ্ধে প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ কর্মীরা দুর্গাপুর থানার সামনে বিক্ষোভে নামেন এবং বাংলা পক্ষের সদস্যদের গ্রেপ্তারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রায় আধঘণ্টা ধরে বিক্ষোভ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে আন্দোলনকে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026
Scroll to Top