• Home
  • রাজনীতি
  • ১, ২ এবং ৪ তারিখ হবে বিধানসভা অধিবেশন – আস্তিন গোটাচ্ছে তৃণমূল ও বিজেপি

     
Image

১, ২ এবং ৪ তারিখ হবে বিধানসভা অধিবেশন – আস্তিন গোটাচ্ছে তৃণমূল ও বিজেপি

 

এবার উত্তপ্ত হতে চলেছে বিধানসভা অধিবেশন। বিধানসভা সূত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বরের ১, ২ ও ৪ তারিখ বসবে অধিবেশন। সূত্রের খবর, এই বিশেষ অধিবেশনে ‘বাঙালি হেনস্থা’ নিয়ে নিন্দাপ্রস্তাব আনা হতে পারে। এছাড়া, SIR-এর প্রতিবাদ ও অপরাজিতা বিল নিয়ে আলোচনার সম্ভাবনা। বর্তমান পরিস্থিতিতে, ‘বাঙালি হেনস্থা’ নিয়ে প্রস্তাব এনে আলোচনা করতে চায় রাজ্য সরকার। আলোচনায় অংশ নেবেন তৃণমূল এবং বিজেপির বিধায়করা। সেই উদ্দেশে আগামী সপ্তাহে অর্থাৎ, সেপ্টেম্বরের ১ তারিখ থেকে তিনদিনের জন্য বিধানসভায় বিশেষ অধিবেশন বসছে।

  SIR-এর বিরোধিতায় যেমন দিল্লিতে প্রতিবাদ সংঘটিত করছে তৃণমূল, তেমনই বিধানসভাতেও এনিয়ে প্রতিবাদ জানানো হবে এই বিশেষ অধিবেশনে। বিধানসভায় বাঙালি হেনস্থা ইস্যুতে নিন্দা প্রস্তাব আসার সম্ভাবনা। এছাড়া, অপরাজিতা বিল ফেরত পাঠানো নিয়েও আলোচনা হতে পারে।

১ তারিখ শোকপ্রস্তাব পেশের পরে মুলতুবি। ২ ও ৪ তারিখ আলোচনা হবে, এমনটাই পরিষদীয় দফতর সূত্রে খবর। বেশ কিছু সময় ধরে ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনা সামনে এসেছে। বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া অভিযোগ উঠেছে। দিল্লি পুলিশ বাংলাভাষা না বলে বাংলাদেশি ভাষা বলে বিতর্ক তৈরী করেছে।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top