• Home
  • দেশ-বিদেশ
  • ভোটার অধিকার যাত্রায় মোদিকে কটুক্তি, রাহুলের বিরুদ্ধে পাটনায় মামলা দায়ের বিজেপি নেতার, উত্তেজনা ছড়াল রাজনৈতিক মহলে।
Image

ভোটার অধিকার যাত্রায় মোদিকে কটুক্তি, রাহুলের বিরুদ্ধে পাটনায় মামলা দায়ের বিজেপি নেতার, উত্তেজনা ছড়াল রাজনৈতিক মহলে।

ভোটার অধিকার যাত্রাকে কেন্দ্র করে ফের শুরু হল রাজনৈতিক উত্তেজনা। কংগ্রেসের এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর মা-কে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় কটূক্তি করে বসেন বলে অভিযোগ তুলেছে বিজেপি। ঘটনার দায়ভার বর্তেছে সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপর। পাটনায় বিজেপি নেতা কৃষ্ণ সিং কাল্লু আনুষ্ঠানিকভাবে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিজেপির অভিযোগ, কংগ্রেসের কর্মীরা মিছিলের সময় বারবার উস্কানিমূলক ভাষা ব্যবহার করেন এবং দলের শীর্ষ নেতৃত্ব তা থামানোর চেষ্টা করেননি।

অন্যদিকে, রাহুল গান্ধীর নেতৃত্বাধীন এই যাত্রাকে বিজেপি নেতারা আগেই “ভোট রাজনীতি” বলে কটাক্ষ করেছিলেন। পাশাপাশি যাত্রায় বাধা দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি নেতারা। এই মামলার ফলে ফের একবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আইনি বিপাকে পড়লেন। ইতিমধ্যেই একাধিক মামলায় জড়িয়ে বিরোধী শিবিরে চাপে রয়েছেন তিনি। তবে কংগ্রেস শিবির পাল্টা দাবি করছে, এটি রাজনৈতিক প্রতিহিংসা এবং গণতান্ত্রিক আন্দোলনকে রুখতেই বিজেপি এ ধরনের পদক্ষেপ নিচ্ছে। ফলে এই মামলা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।

Releated Posts

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর…

বাবার আঘাতেই বাংলাদেশে স্কুলছাত্রী নির্জনার মৃত্যু, আদালতে মায়ের জবানবন্দি।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (বয়স ১৬ বছর) হত্যাকাণ্ডে নতুন তথ্য উঠে…

ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ গঙ্গার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের…

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে ভারতের দিল্লিতে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top