• Home
  • দেশ-বিদেশ
  • অবৈধ বেটিং অ্যাপের প্রচার অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, আগামী মাসে হাজিরার নির্দেশ।
Image

অবৈধ বেটিং অ্যাপের প্রচার অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, আগামী মাসে হাজিরার নির্দেশ।

টলিউড তারকা অঙ্কুশ হাজরাকে অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারে যুক্ত থাকার অভিযোগে সমন পাঠিয়েছে ইডি। সূত্র মারফৎ জানা গিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে। ইতিমধ্যেই বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকা, এমনকি ক্রিকেটাররাও এই তদন্তে জেরার মুখোমুখি হয়েছেন। সেই তালিকায় রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ, উর্বশী রাওতেলা, সুরেশ রায়না এবং হরভজন সিং-এর মতো জনপ্রিয় নাম। গত জুন মাসে তাঁদের মধ্যে কয়েকজন ইডির কাছে বয়ানও রেকর্ড করেছেন।

অভিযোগ উঠেছে, নিষিদ্ধ বেটিং অ্যাপের প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে অবৈধ লেনদেন ও প্রতারণাকে উস্কানি দেওয়া হয়েছে। ইডির দাবি, প্রচারের বিনিময়ে প্রচুর অর্থও গচ্ছিত হয়েছে তারকাদের হাতে। টলিউডে অঙ্কুশ হাজরার নাম যুক্ত হওয়ায় এই মামলা নতুন মাত্রা পেয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরমহলে এখন চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ এটি প্রথমবার নয় যখন তারকাদের অবৈধ অনলাইন অ্যাপ বা লেনদেনের জেরে আইনি গেরোয় পড়তে হচ্ছে। এই ঘটনার পর টলিউডে তারকাদের ব্র্যান্ড-সংযুক্তি নিয়েও প্রশ্ন উঠছে।


Releated Posts

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর…

বাবার আঘাতেই বাংলাদেশে স্কুলছাত্রী নির্জনার মৃত্যু, আদালতে মায়ের জবানবন্দি।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (বয়স ১৬ বছর) হত্যাকাণ্ডে নতুন তথ্য উঠে…

ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ গঙ্গার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের…

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে ভারতের দিল্লিতে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top