• Home
  • ভারত
  • বিজেপি ছেড়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশনের আবেদন ধনকড়ের, ইস্তফার পর কার্যত আড়ালে থেকেও ফের শিরোনামে
Image

বিজেপি ছেড়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশনের আবেদন ধনকড়ের, ইস্তফার পর কার্যত আড়ালে থেকেও ফের শিরোনামে

প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ফের রাজনীতির অঙ্গনে আলোচনায়। ইস্তফার পর প্রায় দেড় মাস জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। এদিন জানা গেল, কংগ্রেসের টিকিটে জয়ী বিধায়ক হিসাবে পেনশনের জন্য আবেদন করেছেন তিনি। যদিও উপরাষ্ট্রপতি, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ও বাংলার রাজ্যপাল হিসাবে তাঁর একাধিক সরকারি সুবিধা প্রাপ্য, সেই আবেদন এখনও করেননি ধনকড়। বরং রাজনৈতিক জীবনের শুরুর কংগ্রেস অধ্যায়ের দিকে ফিরে গিয়ে তিনি বিধায়ক পেনশনের দাবি তুলেছেন।

১৯৯৩ থেকে ১৯৯৮ পর্যন্ত রাজস্থানের আজমেঢ় জেলার কৃষ্ণগড় বিধানসভায় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন ধনকড়। পরে বিজেপিতে যোগ দিয়ে সাংসদ, মন্ত্রী থেকে শুরু করে বাংলার রাজ্যপাল হয়ে শেষে দেশের উপরাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করেছেন। কিন্তু কার্যত সব পদেই পেনশন পাওয়ার যোগ্য হয়েও তিনি কংগ্রেস টিকিটে নির্বাচিত হওয়ার সময়কার পেনশনকেই বেছে নেওয়ায় তাৎপর্যপূর্ণ জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অনেকে বলছেন, বিজেপির উপর অভিমান থেকেই ধনকড় হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন।

Releated Posts

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

জুবিন গর্গের শিল্পীসত্তা সংরক্ষণে বড় পদক্ষেপ, তাঁর নামে ট্রাস্ট গড়ছেন স্ত্রী গরিমা শইকীয়া গর্গ ।

গুয়াহাটি: অসমের সঙ্গীত ও সংস্কৃতি জগতের অন্যতম উজ্জ্বল নাম, প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের সৃজনশীল উত্তরাধিকার…

ByByKolkata News Jan 4, 2026

ইন্ডিগোর ফ্লাইট বাতিলে বাগডোগরা এয়ারপোর্ট এ যাত্রীদের ভীড়

নতুন শুল্ক নিয়ম থেকে সাময়িক অব্যাহতি মিললেও, পাইলট তালিকা সংক্রান্ত অভ্যন্তরীণ সমস্যার জেরে শনিবার ইন্ডিগো চারটি প্রধান বিমানবন্দরে…

ByByKolkata News Dec 8, 2025

“গোরখার কন্যা উমা চেত্রি, আসামের গর্ব, বিশ্বকাপে ইতিহাস গড়লেন”

বোকাখাটের ছোট্ট শহর থেকে বিশ্ব ক্রিকেটের মহামঞ্চে, উমা চেত্রির যাত্রা এখন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। ভারতের জার্সিতে প্রথমবার আইসিসি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top