• Home
  • দেশ-বিদেশ
  • কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সাফল্য, গুরেজ উপত্যকায় এনকাউন্টারে খতম জঙ্গিদের ‘সমন্দর চাচা’ বাগু খান, ভাঙল অনুপ্রবেশ চক্র
Image

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সাফল্য, গুরেজ উপত্যকায় এনকাউন্টারে খতম জঙ্গিদের ‘সমন্দর চাচা’ বাগু খান, ভাঙল অনুপ্রবেশ চক্র

কাশ্মীরে নিরাপত্তা বাহিনী বড় সাফল্য পেল। গুরেজ উপত্যকার নৌসেরা নার এলাকায় জঙ্গিদের সঙ্গে তীব্র গুলির লড়াই হয় সেনার। সেই সংঘর্ষে নিহত হয়েছে কুখ্যাত জঙ্গি বাগু খান, যাকে জঙ্গিদের মধ্যে ‘সমন্দর চাচা’ নামে ডাকা হত। তাকে ‘হিউম্যান জিপিএস’ বলেও পরিচিত করা হতো, কারণ ১৯৯৫ সাল থেকে পাক অধিকৃত কাশ্মীরে থেকে উপত্যকায় জঙ্গিদের অনুপ্রবেশ করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সে।

সম্প্রতি দুই জঙ্গি গুরেজ হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে সেনার গুলিতে মৃত্যু হয় তাদের। তার পরেই এই বিশেষ অভিযান চালানো হয়। সেনার মতে, বাগুর মৃত্যু কাশ্মীরের সুরক্ষার জন্য বড় সাফল্য, কারণ বছরের পর বছর ধরে সীমান্তবর্তী এলাকায় জঙ্গি কার্যকলাপ চালাতে সাহায্য করত সে। সেনা জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বড়সড় সাফল্য এসেছে। এই ঘটনায় কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ চক্র বড় আঘাত পেল।

Releated Posts

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর…

বাবার আঘাতেই বাংলাদেশে স্কুলছাত্রী নির্জনার মৃত্যু, আদালতে মায়ের জবানবন্দি।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (বয়স ১৬ বছর) হত্যাকাণ্ডে নতুন তথ্য উঠে…

ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ গঙ্গার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের…

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে ভারতের দিল্লিতে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top