• Home
  • দেশ-বিদেশ
  • প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় রাজস্থান বিধানসভায় কংগ্রেস বিধায়ক থাকার সময়ের পেনশনের আবেদন, স্বীকার করলেন স্পিকার দেবনানি
Image

প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় রাজস্থান বিধানসভায় কংগ্রেস বিধায়ক থাকার সময়ের পেনশনের আবেদন, স্বীকার করলেন স্পিকার দেবনানি

প্রাক্তন উপরাষ্ট্রপতি এবং দেশের রাজনীতির অন্যতম আলোচিত মুখ জগদীপ ধনখড় এবার পেনশনের জন্য আবেদন করলেন রাজস্থান বিধানসভায়। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি অজমের জেলার কিষানগড় বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক ছিলেন। সেই সময়ের প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশনের দাবি জানিয়েছেন ধনখড়।

বিষয়টির সত্যতা স্বীকার করে রাজস্থান বিধানসভার স্পিকার বাসুদেব দেবনানি জানিয়েছেন, ধনখড়ের আবেদনপত্র ইতিমধ্যেই বিধানসভার সচিবালয়ে পৌঁছেছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রক্রিয়া শেষ হলে প্রাক্তন বিধায়ক হিসাবে তিনি নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের পক্ষ থেকে পেনশন পাবেন।

রাজনৈতিক মহলে এই খবরকে ঘিরে আলোচনার ঝড় উঠেছে। প্রাক্তন উপরাষ্ট্রপতি পদে থেকে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ভোগ করার পর এবার প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশনের আবেদন নজর কাড়ছে। অনেকের মতে, এটি একেবারেই নিয়ম মেনে করা পদক্ষেপ। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা একাধিক জায়গা থেকে সুবিধা নেওয়া কতটা ন্যায্য। সব মিলিয়ে ধনখড়ের পেনশন আবেদন ঘিরে রাজস্থানে নতুন করে বিতর্কের আবহ তৈরি হয়েছে।

Releated Posts

বাংলাদেশে মসজিদের ভেতর শিশু ধর্ষণের অভিযোগ, ইমামকে পিটিয়ে পুলিশে সোপর্দ

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাড়ে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শাহিনুর…

পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জয়।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ জয় পেল বাংলাদেশ। শনিবার (২০ জুন) সাউদাম্পটনের…

বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি নেতার অ্যাম্বুলেন্সে মিলল ১১৭ বোতল ভারতীয় মদ

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ফেনীর পরশুরামে ১১৭ বোতল ভারতীয় মদসহ একটি অ্যাম্বুলেন্স ও ক্ষমতাসীন দল বিএনপি…

বাংলাদেশের টাঙ্গাইলে ছাগল উদ্ধার করতে গিয়ে সেফটি ট্যাংকের মধ্যে প্রাণ গেল চার জনের।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top