• Home
  • দেশ-বিদেশ
  • সরকারি বরাদ্দ বাড়ি দখলে কেন্দ্রীয় মন্ত্রী, ভাড়াবাড়িতেই থাকতে হচ্ছে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে, শুরু বিতর্ক
Image

সরকারি বরাদ্দ বাড়ি দখলে কেন্দ্রীয় মন্ত্রী, ভাড়াবাড়িতেই থাকতে হচ্ছে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে, শুরু বিতর্ক

অবিশ্বাস্য হলেও সত্যি! দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা প্রাক্তন রাজ্যপাল ও মন্ত্রী জগদীপ ধনকড় এখনও সরকারি আবাসন পাচ্ছেন না। কেন্দ্র সরকারের পক্ষ থেকে তাঁর জন্য একটি বাড়ি বরাদ্দ করা হলেও, সেই বাড়ি দখল করে রেখেছেন এক বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী। ফলে ধনকড়কে বাধ্য হয়েই আপাতত ভাড়াবাড়িতে থাকতে হচ্ছে। ধনকড়ের মতো একাধিক পদে আসীন থাকা সম্মানীয় ব্যক্তিত্বের সঙ্গে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। শাসকদল বিরোধীদের অভিযোগ, এটি সরকারের অব্যবস্থাপনা এবং প্রটোকল ভঙ্গের স্পষ্ট প্রমাণ।

বিরোধীরা প্রশ্ন তুলছেন, দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতিই যদি নিজের সরকারি বাড়ি না পান, তবে সাধারণ মানুষের অবস্থা কেমন! অন্যদিকে শাসকদল সূত্রে অবশ্য দাবি করা হচ্ছে, শীঘ্রই সমাধান হবে এই সমস্যার। তবে বর্তমানে ধনকড়ের ভাড়াবাড়ি প্রসঙ্গ ইতিমধ্যেই প্রশাসনিক ব্যর্থতার নজির হিসেবে ছড়িয়ে পড়েছে জনমানসে।

Releated Posts

বাংলাদেশে মসজিদের ভেতর শিশু ধর্ষণের অভিযোগ, ইমামকে পিটিয়ে পুলিশে সোপর্দ

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাড়ে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শাহিনুর…

পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জয়।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ জয় পেল বাংলাদেশ। শনিবার (২০ জুন) সাউদাম্পটনের…

বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি নেতার অ্যাম্বুলেন্সে মিলল ১১৭ বোতল ভারতীয় মদ

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ফেনীর পরশুরামে ১১৭ বোতল ভারতীয় মদসহ একটি অ্যাম্বুলেন্স ও ক্ষমতাসীন দল বিএনপি…

বাংলাদেশের টাঙ্গাইলে ছাগল উদ্ধার করতে গিয়ে সেফটি ট্যাংকের মধ্যে প্রাণ গেল চার জনের।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top