• Home
  • দেশ-বিদেশ
  • কাশ্মীরে বড় হামলার ছক ভেস্তে দিল পুলিশ, একে-৪৭, গ্রেনেড-সহ দুই জঙ্গি গ্রেপ্তার, নিরাপত্তায় স্বস্তি সীমান্ত এলাকায়।
Image

কাশ্মীরে বড় হামলার ছক ভেস্তে দিল পুলিশ, একে-৪৭, গ্রেনেড-সহ দুই জঙ্গি গ্রেপ্তার, নিরাপত্তায় স্বস্তি সীমান্ত এলাকায়।

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর বড় সাফল্য। বড়সড় সন্ত্রাসী হামলার ছক বানচাল করে দুই সশস্ত্র জঙ্গিকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার পুঞ্চ জেলার মান্ডি সেক্টর এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। আজমাবাদ গ্রামে একটি বাড়ি থেকে উদ্ধার হয় দুটি একে-৪৭ রাইফেল, একাধিক গ্রেনেড-সহ বিপুল অস্ত্রশস্ত্র। বাড়ির মালিক তারিখ শেখ এবং চাম্বের গ্রামের বাসিন্দা রিয়াজ আহমেদকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদের পর জলিয়া গ্রামে একটি ভাড়া বাড়িতে আরও তল্লাশি চালানো হয়, সেখান থেকেও উদ্ধার হয় অস্ত্রভাণ্ডার। পহেলগাঁও সন্ত্রাসের সঙ্গে এদের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। নিরাপত্তা বাহিনীর অনুমান, ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে। তাই শুরু হয়েছে চিরুনি তল্লাশি। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবাদের মদতদাতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এই অভিযান কাশ্মীরে সম্ভাব্য বড়সড় হামলার হাত থেকে বহু প্রাণ বাঁচালো বলে মনে করা হচ্ছে।

Releated Posts

বাংলাদেশে মসজিদের ভেতর শিশু ধর্ষণের অভিযোগ, ইমামকে পিটিয়ে পুলিশে সোপর্দ

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাড়ে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শাহিনুর…

পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জয়।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ জয় পেল বাংলাদেশ। শনিবার (২০ জুন) সাউদাম্পটনের…

বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি নেতার অ্যাম্বুলেন্সে মিলল ১১৭ বোতল ভারতীয় মদ

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ফেনীর পরশুরামে ১১৭ বোতল ভারতীয় মদসহ একটি অ্যাম্বুলেন্স ও ক্ষমতাসীন দল বিএনপি…

বাংলাদেশের টাঙ্গাইলে ছাগল উদ্ধার করতে গিয়ে সেফটি ট্যাংকের মধ্যে প্রাণ গেল চার জনের।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top