• Home
  • ভারত
  • ৬০ তম আন্তজার্তিক সাক্ষরতা দিবস ।
Image

৬০ তম আন্তজার্তিক সাক্ষরতা দিবস ।

আজ সারা বিশ্বে পালিত হচ্ছে ৬০তম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ১৯৬৬ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো সাক্ষরতার গুরুত্ব অনুধাবন করে ৮ই সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিনটি শুধু একটি দিবস নয়, বরং শিক্ষার প্রথম ধাপ হিসেবে বিবেচিত হয়।

অতীতে পৃথিবীজুড়ে নিরক্ষরতার যে গভীর ছায়া ছিল, তা আজ অনেকটাই হ্রাস পেয়েছে। বিশেষ করে নারী শিক্ষার প্রসার সাক্ষরতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

তবে বর্তমান সমাজে যে নিরক্ষর জনগোষ্ঠী এখনও রয়ে গেছে, তার পেছনে প্রধানত অর্থনৈতিক কারণ কাজ করছে। রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পর্যাপ্ত মনোযোগের অভাবে এই জনগোষ্ঠী এখনও শিক্ষার আলো থেকে বঞ্চিত।

তাই এখনই সময়—এই অবশিষ্ট নিরক্ষর জনগোষ্ঠীকে দ্রুত শিক্ষার আওতায় আনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার। কারণ, অশিক্ষা শুধু ব্যক্তিগত নয়, সমাজ ও সভ্যতার জন্যও অমঙ্গল বয়ে আনে।

সাক্ষরতা শুধু বই পড়া শেখার নাম নয়, এটি পরিবেশ সচেতনতা, সামাজিক দায়িত্ব এবং মানবিক মূল্যবোধ গঠনের ভিত্তি। পৃথিবীর সবুজ বন-জঙ্গল রক্ষা করতেও সাক্ষরতার ভূমিকা অপরিহার্য।

পৃথিবীর মঙ্গল মানেই আমাদের সকলের মঙ্গল। তাই সাক্ষরতার আলো ছড়িয়ে দিতে হবে প্রতিটি কোণে, প্রতিটি প্রাণে।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026
Scroll to Top