• Home
  • রাজনীতি
  • রাজনগরে বিডিও ও বিএলআরও-কে বিজেপির গণ ডেপুটেশন
Image

রাজনগরে বিডিও ও বিএলআরও-কে বিজেপির গণ ডেপুটেশন

রাজনগর, বীরভূম: একাধিক দাবি ও অভিযোগকে সামনে রেখে শনিবার রাজনগরে গণ ডেপুটেশন জমা দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজনগর ব্লকের বিডিও এবং বিএলআরও-কে এই ডেপুটেশন প্রদান করা হয়।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেহাল রাস্তার সংস্কার, জল জীবন জল মিশন প্রকল্পে দুর্নীতি, আবাস যোজনায় স্বজনপোষণ, পাট্টা জমি বিলিতে দুর্নীতি, অবৈধ বালি পাচার, বালির দাম নিয়ন্ত্রণসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দাবি জানানো হয়েছে।

এই গণডেপুটেশনের নেতৃত্বে ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ গড়াই, মণ্ডল সভাপতি সুমিত দত্ত, ধনঞ্জয় দাস, রাজ্য কমিটির সদস্য শ্যামল গোস্বামী, জেলা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা সঞ্জয় সেনসহ অসংখ্য কর্মী ও সমর্থক।

প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করেও কর্মী ও সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ডেপুটেশনকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

(বীরভূমের রাজনগর থেকে সফিউল আলম ও সাগর বাউড়ীর রিপোর্ট)

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026
Scroll to Top