• Home
  • রাজ্য
  • আয়ের উৎস মদ বিক্রি বন্ধ হওয়ায় শুরু হয় তিন প্রতিবন্ধী ভাইবোনের জীবনের লড়াই: পরিবার চালাতে এগিয়ে এলেন গ্রামবাসীরা ।
Image

আয়ের উৎস মদ বিক্রি বন্ধ হওয়ায় শুরু হয় তিন প্রতিবন্ধী ভাইবোনের জীবনের লড়াই: পরিবার চালাতে এগিয়ে এলেন গ্রামবাসীরা ।

মহম্মদ সফিউল আলমের রিপোর্ট, রাজনগর, বীরভূম: বীরভূম জেলার রাজনগর পঞ্চায়েতের অন্তর্গত শংকরপুর ডিহি গ্রামে বসবাস করেন একই পরিবারের তিন প্রতিবন্ধী ভাইবোন— সুন্দরী মুর্মু (৪৮), সিংহ মুর্মু (৪৩) ও দারোগা মুর্মু (৪১)। শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষম হওয়ায় তাদের জীবিকা নির্বাহের পথ দীর্ঘদিন ধরেই ছিল কষ্টকর ও অনিশ্চিত।

২০১৯ সালে সুন্দরী মুর্মু ডিআরসিএসসি সংস্থা পরিচালিত স্বনির্ভর দলে যুক্ত হন। সে সময় তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল মদ বিক্রি, যা গ্রামবাসীদের জন্য নেশা ও সামাজিক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। স্বনির্ভর দলের সদস্য ও সংস্থার কর্মীদের উদ্যোগে নানা প্রতিকূলতার মধ্যেও শেষমেশ তাদের পরিবারকে ওই ব্যবসা বন্ধ করতে বাধ্য করা হয়।

ব্যবসা বন্ধ হওয়ার পর থেকেই শুরু হয় কঠিন সংগ্রাম। পরিবারের একমাত্র আয় এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে মাসে ১০০০ টাকা এবং রেশন বাবদ চাল-আটা। চিকিৎসা, পোশাক, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মিলিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।

এই কঠিন পরিস্থিতিতে দরিদ্র গ্রামবাসী ও সংস্থার সদস্যরা পাশে দাঁড়ান। ২০২৪ সালের আগস্ট মাসে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ৫৪০০ টাকা সংগ্রহ করে তাদের প্রতিবন্ধী সার্টিফিকেট করানো হয়। অবশেষে ২০২৫ সালের মার্চ মাসে তারা তিনজনই প্রতিবন্ধী সার্টিফিকেট পান এবং এপ্রিল মাসে মানবিক ভাতার জন্য রাজনগর ব্লকে আবেদন করেন।

তবে ভাতা চালু না হওয়ায় খাদ্য সংকট আরও বাড়তে থাকে। অবশেষে গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এলাকার ছয়টি গ্রামের প্রায় ১৭০ জন মানুষ একত্রিত হয়ে সাহায্যের হাত বাড়ান। তারা প্রায় ১৮০ কেজি চাল, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ তিন ভাইবোনের হাতে তুলে দেন।

এখন গ্রামের মানুষের একটাই দাবি—

“মানবিক ভাতা দ্রুত চালু করা হোক, তাহলেই এই তিন অসহায় ভাইবোনের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।”

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026
Scroll to Top