• Home
  • Uncategorized
  • উত্তরের বিপর্যস্ত অবস্থা দেখতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির দুই জনপ্রতিনিধি, গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন খগেন মুর্ম ও শঙ্কর ঘোষ।

উত্তরের বিপর্যস্ত অবস্থা দেখতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির দুই জনপ্রতিনিধি, গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন খগেন মুর্ম ও শঙ্কর ঘোষ।

দুর্যোগ কবলিত নাগরা কাটায় গিয়ে আক্রান্ত হলেন মালদহ উওরের বিজেপি সাংসদ খগেন মুর্ম ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। দুজনেই বিক্ষোভের মুখে পড়েন। তাদের উপর জুতা, লাঠি নিয়ে চড়াও হয় স্থানীয় মানুষ।

জানা গিয়েছে, পাথরের আঘাতে মাথা ফেটেছে  খগেন মুর্মর ,‌ এছাড়া শঙ্কর ঘোষের উপরেও চড়াও হয় স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পরেই রাজ্য তৃণমূলের দিকে অভিযোগ তুলেছেন বিজেপির নেতা নেত্রীরা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দাবি আগে থেকেই পরিকল্পনা করে করা হয়েছে এই কান্ড।

নাগরা কাটায় বিভিন্ন এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন দুজনেই। সেখানে ঢোকার মুখে বিক্ষোভের স্বীকার হন দুজনেই। উওরবঙ্গের বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে সকাল থেকেই বিজেপির নেতা, নেত্রীরা নেমে পড়েছিলেন। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও সেখানে গিয়েছিলেন। এরপর বহু বিপর্যস্ত এলাকা খতিয়ে দেখতে শুরু করেছিল বিজেপির নেতা নেত্রীরা।

আর সেই সময়েই স্থানীয় বাসিন্দারা চড়াও হয়ে মাথায় আঘাত করেন বলে জানা গিয়েছে।

Releated Posts

বাংলাদেশের অনিবন্ধিত সাংবাদিকরাই মিসইনফরমেশন উপস্থাপন করেনঃ তথ্য প্রতিমন্ত্রী

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সংসদে বলেছেন, যারা সাংবাদিক হিসেবে…

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top