• Home
  • প্রযুক্তি
  • মাত্র ১৬ দিনে নির্মাণ: দুধিয়ায় প্রস্তুত ৪৬৮ মিটার হিউম পাইপ ব্রিজ
Image

মাত্র ১৬ দিনে নির্মাণ: দুধিয়ায় প্রস্তুত ৪৬৮ মিটার হিউম পাইপ ব্রিজ

বিশেষ সংবাদদাতা, দার্জিলিং

দার্জিলিং জেলার দুধিয়া অঞ্চলে বহু প্রতীক্ষিত বিকল্প হিউম পাইপ ব্রিজের নির্মাণকাজ অবশেষে সম্পূর্ণ হয়েছে। আগামীকাল থেকেই এই সেতুর উপর দিয়ে স্বাভাবিক যান চলাচল শুরু হবে। দার্জিলিং, মিরিক ও শিলিগুড়ির মধ্যে গুরুত্বপূর্ণ সড়ক সংযোগ পুনরুদ্ধারে এটি বড় ভূমিকা পালন করবে বলে প্রশাসন আশা প্রকাশ করেছে।

মোট ৪৬৮ মিটার দীর্ঘ এই সেতুতে ৭২ মিটার লম্বা হিউম পাইপ কজওয়ে নির্মাণ করা হয়েছে, যার প্রস্থ ৮ মিটার। ১২০০ মিমি ব্যাসের মোট ১৩২টি হিউম পাইপ বসিয়ে মাত্র ১৬ দিনের মধ্যে কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। দ্রুত এই নির্মাণকাজ শেষ হওয়ায় রাজ্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (PWD) উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, ১৯৬৫ সালে নির্মিত পুরনো সেতুটি দীর্ঘ বছর ব্যবহারের ফলে দুর্বল হয়ে পড়ে। সেই সেতুর পরিবর্তে রাজ্য সরকার প্রায় ₹৫৪ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক সেতু নির্মাণের কাজ শুরু করেছে। নতুন সেতু তৈরি হতে সময় লাগায় বিকল্প সেতুটি এলাকার সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য যাতায়াতে স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।

স্থানীয়দের বক্তব্য, এই সেতু সচল হওয়ায় এলাকায় পরিবহণ স্বাভাবিক হবে এবং ব্যবসা-বাণিজ্য ও পর্যটনে ইতিবাচক প্রভাব পড়বে। প্রশাসন সূত্রে জানা গেছে, নির্মাণকাজ এবং যানবাহন চলাচল পর্যবেক্ষণে বিশেষ নজরদারি থাকবে।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026
Scroll to Top