• Home
  • রাজনীতি
  • বিহার নির্বাচনের ফলাফলে অকাল দীপাবলি, বুনিয়াদপুরে উৎসবে মেতেছে বিজেপি কর্মীরা
Image

বিহার নির্বাচনের ফলাফলে অকাল দীপাবলি, বুনিয়াদপুরে উৎসবে মেতেছে বিজেপি কর্মীরা

দক্ষিণ দিনাজপুর: বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র উল্লেখযোগ্য জয়ের পর তার রেশ এসে পৌঁছাল প্রতিবেশী বাংলা জেলাগুলিতেও। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে দেখা গেল এই জয়ের উচ্ছ্বাসে জমজমাট উদ্‌যাপন। ঢাক–ঢোল, আবির, বাজি এবং মিষ্টি বিতরণে অকাল দীপাবলির আবহ তৈরি করলেন স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকেরা।

বিজেপির পক্ষ থেকে শহরজুড়ে আয়োজিত হয় একটি বিশাল র‍্যালি। ৫১২ নম্বর জাতীয় সড়ক ধরে মিছিল এগোতেই পথ জুড়ে জমে ওঠে উৎসবের আমেজ। দলীয় পতাকা হাতে নেওয়া কয়েকশো কর্মী-সমর্থক গেরুয়া আবির উড়িয়ে নরেন্দ্র মোদির জয়ধ্বনিতে গুঞ্জরিত করে তুললেন গোটা এলাকা। মিছিলের সঙ্গে তাল মিলিয়ে বাজতে থাকে ঢাক ও জলসা। পথে যাত্রী ও সাধারণ মানুষের হাতে লাড্ডু তুলে মিষ্টিমুখ করান কর্মীরা।

বিহারের নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে বিজেপি শিবিরে যে উচ্ছ্বাস দেখা গেছে, তা স্পষ্টভাবে প্রতিফলিত হল বুনিয়াদপুরের এই গ্র্যান্ড সেলিব্রেশনে। কর্মীদের দাবি, বিহারের মতোই আগামী ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় ওঠা এখন সময়ের অপেক্ষা মাত্র।

স্থানীয় নেতৃত্বের বক্তব্য, “বিহারের বিজয়ই প্রমাণ করছে দেশের মানুষ উন্নয়ন ও স্থিতিশীলতার পক্ষে। বাংলাতেও তার প্রতিফলন ঘটবে।”

বিহারের ফলাফল ঘোষণার পর এমন চিত্র দক্ষিণ দিনাজপুরে বিরল নয় বলেই মনে করছেন রাজনৈতিক মহল। নির্বাচনী বাতাস আগেভাগেই চাঞ্চল্য তৈরি করছে উত্তরবঙ্গের রাজনৈতিক অঙ্গনে।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026
Scroll to Top