• Home
  • প্রযুক্তি
  • তীর ধনুক নিয়ে আন্দোলনে সামিল আদিবাসীরা। আলোচনা ছাড়াই মাটির তলা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো গ্যাসের পাইপ লাইন।
Image

তীর ধনুক নিয়ে আন্দোলনে সামিল আদিবাসীরা। আলোচনা ছাড়াই মাটির তলা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো গ্যাসের পাইপ লাইন।

আলোচনা ছাড়াই মাটির তলা দিয়ে গ্যাস পাইপ বসানোর কাজ শুরু করেছিল একটি ঠিকাদারি সংস্থা। এর প্রতিবাদে তীর-ধনুক ও ধারালো অস্ত্র হাতে আন্দোলনে সামিল হন আদিবাসীরা। তাঁরা কাজ বন্ধ করে দিয়ে ঠিকাদারি সংস্থার কর্মীদের গ্রামছাড়া করেন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, উত্তেজনায় থমথমে পরিবেশ তৈরি হয় দুর্গাপুরের বুদবুদের খান্ডারীডাঙ্গা গ্রামে।

দিন কয়েক আগে রাস্তার তলা দিয়ে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়ার গ্যাস পাইপলাইন বসানোর কাজ শুরু হয়। অভিযোগ, না রাজনৈতিক দল, না বিডিও বা প্রশাসন—কাউকে কিছু জানানো হয়নি। আদিবাসীদের দাবি, পাইপ বসানোর কারণে বাড়িতে ফাটল ধরছে, দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। কিন্তু বারবার নিষেধ সত্ত্বেও সংস্থা কাজ চালিয়ে যায়।

বুধবার সকালে ফের কাজ শুরু হলে আন্দোলনকারী আদিবাসী মহিলারা তীর-ধনুক ও ধারালো অস্ত্র নিয়ে উপস্থিত হয়ে কাজ বন্ধ করান এবং ঠিকাদারি সংস্থার লোকজনকে তাড়িয়ে দেন। অভিযোগ, প্রতিবাদ করলে পুলিশ তাদের বলেন—“সরকারি প্রকল্প, যেমন লক্ষীর ভাণ্ডার, পাচ্ছেন, তবুও কেন বাধা দিচ্ছেন?” এতে ক্ষুব্ধ হয়ে আদিবাসী মহিলারা পুলিশকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখান।

ঘটনায় এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য চন্দন কিস্কু জানিয়েছেন, বিষয়টি নিয়ে গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসবেন তাঁরা। অন্যদিকে বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে।

গ্রামবাসীদের অভিযোগ, এই পাইপলাইন বসানো হলে বুদবুদের খান্ডারী গ্রাম ছাড়াও অনন্তপাড়া, জগন্নাথপাড়া, লুদুপাড়া মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026
Scroll to Top