• Home
  • দেশ-বিদেশ
  • বাংলাদেশে এবার উল্টোপুরান, ছাত্র আন্দোলন ফেলে ছিল হাসিনা সরকারকে, এবার একই চক্রব্যূহে ইউনুস সরকার।
Image

বাংলাদেশে এবার উল্টোপুরান, ছাত্র আন্দোলন ফেলে ছিল হাসিনা সরকারকে, এবার একই চক্রব্যূহে ইউনুস সরকার।

বাংলাদেশে ফের দানা বেঁধেছে ছাত্র আন্দোলন। গত বছর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন পড়ুয়া আবু সায়েদ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উত্তাল দেশ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও কোটা সংস্কারের বাস্তবায়ন হয়নি। এক বছরেরও বেশি সময় অতিক্রান্ত, নির্বাচন ঘোষণার নির্ঘণ্ট সামনে, অথচ সংস্কার অধরাই। এবার রাস্তায় নেমেছেন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা। বৃহস্পতিবার সকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়।

বুধবার আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি থেকে ইউনূসের যমুনা ভবনের দিকে মিছিল শুরু করলে পুলিশি বাধা আসে। মুহূর্তে শান্তিপূর্ণ কর্মসূচি পরিণত হয় সংঘর্ষে। অভিযোগ, পুলিশ বিক্ষোভকারীদের উপর সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জ চালায়। বহু পড়ুয়া আহত হয়েছেন, পরিস্থিতি থমথমে। ছাত্রসমাজের একাংশের দাবি, কোটা সংস্কার কার্যকর না হলে আন্দোলন আরও তীব্র করা হবে। আন্তর্জাতিক মহলও গভীর নজর রাখছে পদ্মাপাড়ের এই রাজনৈতিক অস্থিরতার দিকে।

Releated Posts

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর…

বাবার আঘাতেই বাংলাদেশে স্কুলছাত্রী নির্জনার মৃত্যু, আদালতে মায়ের জবানবন্দি।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (বয়স ১৬ বছর) হত্যাকাণ্ডে নতুন তথ্য উঠে…

ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ গঙ্গার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের…

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে ভারতের দিল্লিতে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top