• Home
  • দেশ-বিদেশ
  • চিন-রাশিয়ার মিত্র মুসলিম দেশ এবার ভারতের দ্বারস্থ, ভারতীয় বায়ুসেনার Super Sukhoi চাই!
Image

চিন-রাশিয়ার মিত্র মুসলিম দেশ এবার ভারতের দ্বারস্থ, ভারতীয় বায়ুসেনার Super Sukhoi চাই!

ভারতীয় বায়ুসেনা বর্তমানে হাতে থাকা ২৫৯টি সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানকে আধুনিকীকরণ করে সুপার সুখোইতে রূপান্তর করার পরিকল্পনা নিয়েছে। এই প্রকল্পে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করছে ভারত। সেই কর্মসূচিতে এবার যোগ দিতে আগ্রহী হয়ে উঠল মধ্য এশিয়ার মুসলিম প্রধান রাষ্ট্র কাজাখস্তান।

একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকা দেশটি তাদের হাতে থাকা ৩০টি সুখোই-৩০ যুদ্ধবিমানকে আধুনিকীকরণের জন্য ভারতের সাহায্য চেয়েছে। এর আগে আর্মেনিয়াও প্রতিরক্ষা সরঞ্জাম সংক্রান্ত বিষয়ে ভারতের দ্বারস্থ হয়েছিল। কাজাখস্তানের এই পদক্ষেপ শুধু প্রতিরক্ষা ক্ষেত্রে নয়, কূটনৈতিক সম্পর্কেও নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

ভারতের প্রতিরক্ষা শিল্প বর্তমানে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে জায়গা করে নিচ্ছে, কাজাখস্তানের এই উদ্যোগ তা আরও স্পষ্ট করে তুলল। এই সহযোগিতার ফলে ভারত তার প্রতিরক্ষা রপ্তানি ক্ষেত্রেও আরও শক্তিশালী হয়ে উঠবে। একই সঙ্গে মধ্য এশিয়ায় ভারতের প্রভাবও বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর…

বাবার আঘাতেই বাংলাদেশে স্কুলছাত্রী নির্জনার মৃত্যু, আদালতে মায়ের জবানবন্দি।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (বয়স ১৬ বছর) হত্যাকাণ্ডে নতুন তথ্য উঠে…

ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ গঙ্গার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের…

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে ভারতের দিল্লিতে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top