• Home
  • ক্রাইম
  • আউশগ্রামের পিচকুড়ি এলাকায় উদ্ধার ৯টি তাজা বোমা, CID বোম স্কোয়ার্ড নিষ্ক্রিয় করতেই আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে ব্যাপকভাবে
Image

আউশগ্রামের পিচকুড়ি এলাকায় উদ্ধার ৯টি তাজা বোমা, CID বোম স্কোয়ার্ড নিষ্ক্রিয় করতেই আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে ব্যাপকভাবে

পূর্ব বর্ধমানের আউশগ্রামের পিচকুড়ি এলাকায় ফের বোমা উদ্ধারে ছড়াল আতঙ্ক। স্থানীয় সূত্রে খবর, গোবিন্দপুর থেকে পিচকুড়ি যাওয়ার রাস্তায় এক ঝোপঝাড়ের মধ্যে প্লাস্টিকের বালতিতে রাখা ছিল ৯টি তাজা বোমা।

সেগুলি প্রথম নজরে আসে এলাকার কয়েকজনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলার পর খবর দেওয়া হয় CID-কে। এরপর বর্ধমান থেকে CID-র বোম স্কোয়ার্ডের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে। দীর্ঘদিন শান্ত থাকার পর হঠাৎ এমন বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

কে বা কারা এই বোমাগুলি সেখানে রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকাবাসীর দাবি, পঞ্চায়েত ভোটের আগে থেকেই আশপাশের অঞ্চলে দুষ্কৃতীদের আনাগোনা বেড়েছিল। যদিও সম্প্রতি শান্ত পরিবেশ ফিরে এসেছিল। হঠাৎ বোমা উদ্ধারের ঘটনায় ফের উদ্বেগ বেড়েছে। CID ও আউশগ্রাম থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

Releated Posts

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

সিউড়ি-রাজনগর রুটে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মৃত ১ জন ।

মহঃ সফিউল আলম, চন্দ্রপুর, রাজনগর, বীরভূম বীরভূম জেলার সিউড়ি-রাজনগর রুটে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির…

ByByKolkata News Jan 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top