• Home
  • ক্রাইম
  • ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন উইক পালন : রাজনগর বালিকা বিদ্যালয়ে সচেতনতা শিবির
Image

ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন উইক পালন : রাজনগর বালিকা বিদ্যালয়ে সচেতনতা শিবির

রাজনগর, বীরভূম: ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে উপলক্ষে বিশ্বজুড়ে পালিত হচ্ছে প্রিভেনশন উইক। সেই উপলক্ষ্যে সোমবার রাজনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত হয় এক বিশেষ সচেতনতা মূলক শিবির। উদ্যোগে ছিল ডিস্ট্রিক্ট মেন্টাল হেল্থ ইউনিট বীরভূম ও রাজনগর ব্লক গ্রামীণ হাসপাতাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর বিএমওএইচ ডাঃ তীর্থঙ্কর সিনহা, দুই কাউন্সেলর শৈলেন মন্ডল ও পূর্ণিমা ভান্ডারী সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূর্ণিমা দাস, শিক্ষক-শিক্ষিকারা ও ছাত্রীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

শিবিরে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতার বার্তা দেন স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা। মানসিক স্বাস্থ্য, চাপ মোকাবিলা ও সঠিক পরামর্শ নেওয়ার গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। আয়োজনের মধ্যেই ছিল একটি প্রশ্নোত্তর পর্ব, যেখানে তিনজন ছাত্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী হিসেবে পুরস্কৃত হয়।

অনুষ্ঠান শেষে রাজনগর বিএমওএইচ ডাঃ তীর্থঙ্কর সিনহা সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া জানান। তাঁর সঙ্গে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূর্ণিমা দাস ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। উপস্থিতদের অনেকে জানান, এই ধরনের সচেতনতা শিবির ছাত্রীদের মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস গঠনে বিশেষভাবে সহায়ক হচ্ছে।

স্থানীয় মহল উদ্যোগটিকে প্রশংসনীয় বলে অভিহিত করেছে।

(বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

বাংলাদেশের কেরানীগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজাসহ মো. সোহান…

ByByKolkata News May 16, 2026

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026
Scroll to Top