• Home
  • ক্রাইম
  • দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: সাইকেল দোকানে ধূপ থেকে আগুন, একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
Image

দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: সাইকেল দোকানে ধূপ থেকে আগুন, একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

দুর্গাপুর, রঘুনাথপুর মধুপল্লী: রবিবার সন্ধ্যায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে কেঁপে উঠল দুর্গাপুরের রঘুনাথপুর মধুপল্লী এলাকা। স্থানীয় একটি সাইকেল সারাইয়ের দোকানে ধূপ থেকে আগুন লেগে মুহূর্তে ভয়াবহ আকার নেয় আগুন। দোকানের ভেতরে মজুদ রাখা রান্নার গ্যাস সিলিন্ডার একের পর এক বিস্ফোরিত হতে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়। বিস্ফোরণের জেরে পাশের বাড়ির কার্নিশ ও বিছানা উড়ে যায়।

এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন দোকান মালিক ও এলাকার এক বাসিন্দা। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে, স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে রাস্তায় নেমে আসেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রশ্ন উঠছে—এলাকার একটি সাধারণ সাইকেল সারাইয়ের দোকানে এতগুলো গ্যাস সিলিন্ডার, পেট্রোল-ডিজেলের মজুদ কোথা থেকে এলো?

স্থানীয় সূত্রে অভিযোগ, ওই দোকানেই নিয়মিত বড় গ্যাস সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে রিফিলিং করা হতো। পাশাপাশি বেআইনিভাবে বিক্রি হতো পেট্রোল ও ডিজেলও। শুধু একটি নয়, আশপাশের আরও পাঁচটি দোকানে একইভাবে অবৈধভাবে গ্যাস রিফিলিং ও জ্বালানি বিক্রির অভিযোগ উঠেছে।

বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই প্রশ্ন তুলেছেন, “প্রশাসন সব জেনেও ব্যবস্থা নেয়নি কেন? এই ব্যর্থতার দায় পুলিশ ও তৃণমূলের।” তবে তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে।

প্রশ্ন থেকেই যাচ্ছে—একটি জনবহুল এলাকায় প্রকাশ্যে কিভাবে দিনের পর দিন এভাবে বিপজ্জনক অবৈধ ব্যবসা চলতে পারে প্রশাসনিক নজরদারির বাইরে? ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা রঘুনাথপুর মধুপল্লী এলাকায়।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

বাংলাদেশের কেরানীগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজাসহ মো. সোহান…

ByByKolkata News May 16, 2026

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026
Scroll to Top