• Home
  • ক্রাইম
  • পানাগড়ে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে ২০, আশঙ্কাজনক ২
Image

পানাগড়ে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে ২০, আশঙ্কাজনক ২

দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ে রবিবার বিকেলে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের কাঁকসা মিনি বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে হাড় বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, হাড় বোঝাই পিকআপ ভ্যানটি পানাগড় দিক থেকে ইলামবাজারের উদ্দেশে যাচ্ছিল। বিপরীত দিক থেকে দুমকা থেকে বর্ধমানগামী একটি যাত্রীবাহী বাস আসছিল। সেই সময় লরিকে ওভারটেক করার চেষ্টা করতে গিয়ে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে সোজাসুজি ধাক্কা খায়।

সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে পিকআপ ভ্যানের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গাড়ির ভেতরেই আটকে পড়ে। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় ক্রেনের সাহায্যে চালককে বের করে আনেন পুলিশ ও স্থানীয়রা। আহতদের দ্রুত পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয়।

দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে রাজ্য সড়কে যান চলাচল। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও ভ্যান সরিয়ে রাস্তা পরিষ্কার করলে স্বাভাবিক হয় পরিস্থিতি।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিতে ওভারটেক করার চেষ্টা থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

পথ নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে স্থানীয় মহলে। নিয়ম মেনে গাড়ি না চালানোর ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার সংখ্যা— দাবি সচেতন মহলের।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

বাংলাদেশের কেরানীগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজাসহ মো. সোহান…

ByByKolkata News May 16, 2026

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026
Scroll to Top