• Home
  • ভারত
  • রাজ্যের খারাপ অবস্থা নিয়ে দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট রাজ্যপালের, তাহলে কি রাষ্ট্রপতি শাসন?
Image

রাজ্যের খারাপ অবস্থা নিয়ে দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট রাজ্যপালের, তাহলে কি রাষ্ট্রপতি শাসন?

পরের বছরেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, তার আগে রাজ্যের  অবস্থা নিয়ে রিপোর্ট দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে রাজ্যের পরিস্থিতি তুলে ধরলেন। এছাড়াও রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করেন তিনি ,  সেই আবহে রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ ঘিরে নানা জল্পনা দেখা দিয়েছে। রাজ্যপাল জানান , রাজ্যের পরিস্থিতি অত্যন্ত খারাপ বলে রাষ্ট্রপতিকে জানিয়েছেন তিনি।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর এদিন সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল । তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে হচ্ছে পরিস্থিতি অত্যন্ত খারাপ। এভাবে চলতে পারে না”। 

তিনি বলেন, গণতন্ত্রের মধ্যে ভিন্নমত থাকে। রাজ্যপাল হিসেবে সবকিছু বিবেচনা করে দেখা উচিত, মাঠে গিয়ে পরিস্থিতি দেখে তবেই কিছু সুপারিশ করা উচিত রাজ্যপাল হিসেবে কী সুপারিশ করব, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। তবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সম্প্রতি উত্তরবঙ্গে আক্রান্ত হন বিজেপি  সাংসদ খগেন মুর্মু। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে বলে জানান  । তিনি বলেন, “ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্ক আলাদা। মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা আছে আমার। ওনার সঙ্গে পেশাদার যোগাযোগ বন্ধ হয়নি। কিন্তু কাজের ক্ষেত্রে, আমার নিজের দৃষ্টিভঙ্গি আছে, মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর ও আছে।”

রাজ্যের পুলিশ ঠিক মতো কাজ করছে না বলেও জানান তিনি। এ ব্যাপারে মমতার সঙ্গে কথা  বলেও জানান। অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করা হলে, সংবিধান মেনে কড়া পদক্ষেপ করা হবে বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, এমনটাও জানান তিনি।

আগামী দিনের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক-সহ আর যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন যাবেন বলেও জানিয়েছেন রাজ্যপাল । উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতি নিয়েও নিজের মতামত তুলে ধরেন তিনি। রাজনৈতিক দোষারোপ, পাল্টা দোষারোপে না গিয়ে, পরিস্থিতি মোকাবিলার রাস্তা খুঁজতে হবে বলে জানালেও, বিপর্যয় নিয়েও রাষ্ট্রপতিকে যে রিপোর্ট দিয়েছেন, তা জানাতে ভোলেননি।

তবে রাজ্যপালের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেন, ” উনি রাজনীতিতে গা গরম করছেন।” কংগ্রেস নেতা অধীররঞ্জনের মতে, সমস্যা দেখলে রাজ্যের উপর চাপ সৃষ্টি করা উচিত রাজ্যপালের।

Releated Posts

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

জুবিন গর্গের শিল্পীসত্তা সংরক্ষণে বড় পদক্ষেপ, তাঁর নামে ট্রাস্ট গড়ছেন স্ত্রী গরিমা শইকীয়া গর্গ ।

গুয়াহাটি: অসমের সঙ্গীত ও সংস্কৃতি জগতের অন্যতম উজ্জ্বল নাম, প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের সৃজনশীল উত্তরাধিকার…

ByByKolkata News Jan 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top