• Home
  • ক্রাইম
  • মালদা মেডিকেল কলেজে তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরি, মারধর ও টাকার দাবি, আতঙ্কে কর্মীরা ।
Image

মালদা মেডিকেল কলেজে তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরি, মারধর ও টাকার দাবি, আতঙ্কে কর্মীরা ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরি ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, হাসপাতালের অস্থায়ী গ্রুপ-ডি কর্মীদের মারধর করে ৫ লক্ষ টাকা দাবি করেছেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সহ-সভাপতি ও ইংলিশবাজার পৌরসভার এক তৃণমূল কাউন্সিলরের স্বামী, জয়ন্ত বোস।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে। হাসপাতাল সূত্রে জানা গেছে, জয়ন্তবাবু গভীর রাতে গ্রুপ-ডি সুপারভাইজারের অফিসে ঢুকে তাণ্ডব চালান। অভিযোগ, ডিউটিতে থাকা কর্মী সাহিম বিশ্বাস এবং বিশ্বজিৎ সিংহকে মারধর করা হয়। পাশাপাশি, জয়ন্তবাবু ৫ লক্ষ টাকা দাবি করেন হাসপাতালের গ্রুপ-ডি নিয়োগকারী দিল্লিভিত্তিক বেসরকারি সংস্থার কাছে।

বর্তমানে ওই সংস্থার অধীনে প্রায় ১৩৫ জন গ্রুপ-ডি কর্মী মালদা মেডিকেল কলেজে কাজ করছেন, যাদের মধ্যে প্রায় ৫০ জন মহিলা। সংস্থাটি চলতি বছরের আগস্ট মাসে দায়িত্ব গ্রহণ করে।

ঘটনার পর আজ সকালে বিক্ষোভে ফেটে পড়েন অন্যান্য অস্থায়ী গ্রুপ-ডি কর্মীরা। হাসপাতালের মূল ফটকের সামনে নারী-পুরুষ কর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের দাবি, “আর জি করের ঘটনা এখনও ভুলতে পারিনি। এবার মালদায় এমন ঘটনা ঘটল! আমরা আতঙ্কে আছি। নিরাপত্তা চাই।”

কর্মীদের অভিযোগ, “হাসপাতালে ডিউটি করতে ভয় লাগছে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।”

এদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে জয়ন্ত বোস বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি কাউকে মারধর করিনি বা টাকা দাবিও করিনি।”

তবে, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা মেডিকেল কলেজের কর্মী মহলে। সূত্রের খবর, অভিযুক্ত তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Releated Posts

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

শিলিগুড়ি হাকিমপাড়া সরকারি বিদ্যালয়ে স্কুল ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি

দক্ষিণবঙ্গ : স্সরকারি স্কুলে ফি হঠাৎ বাড়ানোর অভিযোগে শিলিগুড়ির হাকিমপাড়া বিদ্যালয়ের সামনে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন অভিভাবকেরা। সকাল…

ByByKolkata News Jan 2, 2026

শিলিগুড়িতে বিজেপির প্রচারে মিঠুন চক্রবর্তী

শিলিগুড়ি: বিজেপির বর্তমান সময়ের অন্যতম প্রচারের মুখ, বিশিষ্ট অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী গতকাল শিলিগুড়ি পৌঁছতেই তাঁকে উষ্ণ…

ByByKolkata News Jan 2, 2026

রাজগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী খুন মামলায় অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

দক্ষিণ দিনাজপুরের রাজগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। এই মামলায় অভিযুক্ত…

ByByKolkata News Dec 27, 2025
Scroll to Top