• Home
  • বাংলাদেশ
  • প্রকাশ্যে এলো বাংলাদেশের আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনা
Image

প্রকাশ্যে এলো বাংলাদেশের আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনা

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ

বাংলাদেশের রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তার হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে ঘিরে  সামনে এসেছে অতীত জীবনের সব অপকর্মের তথ্য।

গত (১৯ মে) মঙ্গলবার রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে সোহেল রানা। পল্লবীর সাবলেট ঘরে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায় সোহেল রানা। পরে গ্রেফতার হয় পুলিশের হাতে।

জানা গেছে, রামিসার ধর্ষক, খুনি সোহেল রানার বাড়ি বাংলাদেশের নাটোরের মহেশচন্দ্রপুরে। এলাকায় রিকশা মেরামতের কাজ করত সে। ১০ বছর আগে প্রথম বিয়ে করে। সেই ঘরে এক সন্তানও আছে। তবে ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে পরকীয়ার জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। বছর তিনেক আগে পাশের গ্রামে দ্বিতীয় বিয়ে করে সে। মাদক ও জুয়ায় আসক্ত ঋণে জর্জরিত হয়ে পরিবারের চাপে এলাকা ছাড়ে সে।

ঢাকায় এসে মিরপুর পল্লবীতে এক ফ্ল্যাটে সাবলেট নেয়। ওই বাসার কেয়ারটেকার মনির জানান, পরিচিত দুজনের তদবিরে সোহেলকে নিজ গ্যারেজে কাজ দেন। ফ্ল্যাটের ভাড়াটিয়া মাসুদের দাবি, কেয়ারটেকারের কথায় তিনি সাবলেট দিয়েছিলেন।

জানা যায়, ঢাকায় সোহেল রানার থাকা এবং কাজের ব্যবস্থা করে দেন তাদের একই গ্রামের সাদ্দাম ও হানিফ। তারা জানান, ৬ মাস আগে গ্রামের কামাল নামে একজন সুপারিশ করেন। অবশ্য এ অভিযোগের ব্যাপারে বিভ্রান্তিকর তথ্য দেন কামাল। এর ৬ মাস আগে সাদ্দামের মাধ্যমে বিহারি ক্যাম্পের এক বাসায় সাবলেট নেন সোহেল রানা ও তার স্ত্রী। নিয়মিত মাদকসেবন করায় তাদের বাসা ছাড়তে বাধ্য করা হয়।

সোহেল রানার ছোট বোন জলি বেগম বলেন, বছর তিনেক আগে পরিবার থেকে বের করে দেওয়া হয় তাকে। দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন। মা-বাবার খাওয়ার খরচও দেয় না, কোনো লেনদেনই নেই এর মধ্যে। এলাকায় মাদক, জুয়াসহ নানা অপকর্মে জড়িত ছিল সোহেল রানা।

Releated Posts

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর…

বাবার আঘাতেই বাংলাদেশে স্কুলছাত্রী নির্জনার মৃত্যু, আদালতে মায়ের জবানবন্দি।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (বয়স ১৬ বছর) হত্যাকাণ্ডে নতুন তথ্য উঠে…

ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ গঙ্গার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের…

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে ভারতের দিল্লিতে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top