• Home
  • রাজনীতি
  • ছাব্বিশের আগে সাংগঠনিক রদবদলের লক্ষ্যেই বর্ধমানের দুই জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায়
Image

ছাব্বিশের আগে সাংগঠনিক রদবদলের লক্ষ্যেই বর্ধমানের দুই জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায়

তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলের লক্ষ্যে ছাব্বিশের আগেই তৎপর নেতৃত্ব। শুক্রবার কলকাতার ক্যামাক স্ট্রিটের দপ্তরে পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলা নেতৃত্বকে নিয়ে দীর্ঘ বৈঠক করলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের ৮ জন বিধায়ক, জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদারসহ একাধিক শাখা সংগঠনের পদাধিকারী।

সূত্রের খবর, ব্লক ও টাউন স্তরে নতুন সভাপতি ও পদাধিকারী কারা হবেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অভিষেক নিজে প্রত্যেক বিধায়ক ও নেতার মতামত শোনেন এবং সাংগঠনিক পরিবর্তনের খসড়া নিয়ে নির্দেশ দেন। পরবর্তী ধাপে আরও আটজন বিধায়কের সঙ্গে বৈঠক করবেন তিনি। সূত্রের মতে, ছাব্বিশের মধ্যেই ব্লক, টাউন স্তরে বড় ধরনের রদবদল হতে পারে। তৃণমূল নেতৃত্বের দাবি, সংগঠনের শক্তি বাড়াতেই এই উদ্যোগ, যাতে ভোটের আগে দলীয় কাঠামো আরও দৃঢ় করা যায়। অভিষেকের এই বৈঠককে কেন্দ্র করে জেলা তৃণমূলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top