• Home
  • রাজনীতি
  • ‘রত্নার প্রতি সামাজিক দায়বদ্ধতা নেই, বিচিত্র রায় আদালতের’, ক্ষোভে ফেটে পড়লেন শোভন, বিচ্ছেদ চেয়ে যাবেন উচ্চতর আদালতের দ্বারস্থ
Image

‘রত্নার প্রতি সামাজিক দায়বদ্ধতা নেই, বিচিত্র রায় আদালতের’, ক্ষোভে ফেটে পড়লেন শোভন, বিচ্ছেদ চেয়ে যাবেন উচ্চতর আদালতের দ্বারস্থ

আদালত শোভন চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের আর্জি খারিজ করে দিলেও একই সঙ্গে রত্না চট্টোপাধ্যায়ের একত্রবাসের দাবি নস্যাৎ করেছে। আদালতের পর্যবেক্ষণে জানানো হয়েছে, তাঁদের বৈবাহিক সম্পর্ক চরম তিক্ততা এবং শত্রুতার পর্যায়ে পৌঁছেছে, ফলে একসঙ্গে বসবাসের সুযোগ নেই।

এই রায় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শোভন। তিনি মন্তব্য করেছেন, আদালত যদি সম্পর্কের অচলাবস্থা মেনে নিয়েই থাকে, তবে বিচ্ছেদ মঞ্জুর করতে আপত্তি কোথায়, তা তাঁর বোধগম্য নয়। শোভনের কথায়, রায়ের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল রত্নার প্রতি তাঁর কোনও সামাজিক দায়বদ্ধতা নেই। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, বিচ্ছেদের লড়াইয়ে এবার উচ্চতর আদালতের শরণাপন্ন হবেন। শোভনের দাবি, ‘‘যতদূর যেতে হয়, ততদূরই যাব, কোনও দ্বিধা রাখব না।’’ ফলে আদালতের এই রায়ের পর শোভন-রত্নার দাম্পত্য কাহিনি নতুন মোড় নিতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top